ওপার বাংলা

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাই-কমিশনারের বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

  • 3:45 pm - October 23, 2020

যশোর প্রতিনিধিঃভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাই- কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলকে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে, কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানি কারকদের সঙ্গে মতবিনিময় করেন বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে। এর আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।

তিনি বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভায় বন্দরের আমদানি- রফতানিকারকরা হাই-কমিশনারের কাছে বনগাঁ কালিতলা পাকিং এর আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমানসহ প্রমুখ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au