ওপার বাংলা

ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ, রাখাইনে সু চি’র ৩ নেতাকে অপহরণ

  • 7:19 am - October 20, 2020
ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ, রাখাইনে সু চি’র ৩ নেতাকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

আসছে ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এখন দেশটির রাজনীতির মাঠ অনেকটাই সরগরম। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ চালাচ্ছেন। সমানতালে চলছে রাজনৈতিক কূটনীতিও।

এরইমধ্যে দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি) ৩ প্রার্থীকে রাখাইন থেকে অপহরণ করা হয়েছে।

মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি’র নেত্রী অং সান সু’চির দলের অপহৃত এই তিন প্রার্থী হলেন- মিন অং, নি নি মে মিয়ান্ট ও চিট চিট চাউ।

জানা যায়, ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এই তিন নেতা রাখাইনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন। সেখানেই তাদের অপরহণ করে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আমি (এএ)।

এএ বলছে, অপহৃত ৩ নেতাকে ছেড়ে দেয়া হবে, যদি ছাত্র বিক্ষোভের সময় আটককৃতদের মুক্তি দেয় সরকার।

এর আগে গতকাল সোমবার ক্ষমতাসীন দলের এই তিন নেতাকে অপহরণের দায় স্বীকার করে আরাকান আর্মি।

সশস্ত্র বিদ্রোহী এ গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমতাসীন দল এনএলডি’র প্রার্থী মিন অং, নি নি মে মিয়ান্ট ও চিট চিট চাউকে অপহরণ করা হয়েছে। আমরা তাদের মুক্তি দিতে প্রস্তুত। তবে বিনিময়ে সাম্প্রতিক বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক শিক্ষার্থী ও নিরীহ মানুষদের মুক্তি দিতে হবে।

আরাকান আর্মির এ দাবি কিংবা শর্ত মানা ‘কঠিন’ জানিয়ে এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিয়ো নুয়ান্ট বলেছেন, ‘তারা যদি এভাবে দাবি তুলে কিংবা শর্ত দিতে থাকে তাহলে তা মেনে নেয়া আমাদের জন্য সত্যিই কঠিন।’

দীর্ঘদিন ধরেই নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর অধিকারের দাবিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গেল বছর থেকে অঞ্চলটিতে এ লড়াই আরও তীব্র হয়েছে। সরকারের সেনাবাহিনী রাখাইনে বেসামরিক লোকদের ওপর সহিংসতা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে আসছে এএ।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au