আন্তর্জাতিক

বড় ঝড়ের আশঙ্কা, আছড়ে পড়তে পারে ‘বারবারা’

  • 5:47 am - October 20, 2020

নতুন সময় ডেস্ক : চলতি সপ্তাহে বড় ঝড় ও বৃষ্টির দাপট দেখতে চলেছে ব্রিটেনের একাধিক এলাকা। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেখানকার আবহাওয়া অফিস জানাচ্ছে, ঝড়ের গতি ও অভিমুখ পর্যালোচনা করতে কাজ করছে তাদের বিশেষজ্ঞ টিম। তবে আপাতত মনে করা হচ্ছে চলতি সপ্তাহের বুধবার সম্ভবত দক্ষিণ পূর্ব এবং মধ্য ইংল্যান্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে।

স্পেনের আবহাওয়াবিদরা এই ঝড়ের নাম রেখেছেন বারবারা। আশঙ্কা করা হচ্ছে, তীব্র বেগে ঝড়ো হাওয়া প্রবাহের সঙ্গে ভারী বৃষ্টিপাত ইউরোপের বেশ কিছু এলাকায়, যেমন পর্তুগাল এবং স্পেনের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড প্রভাব ফেলতে পারে বারবারা। ঝড়ের আশঙ্কা থেকে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের বক্তব্য, ইংল্যান্ডে এই ঝড়ের মূল প্রভাব নাও পড়তে পারে।

তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই ঝড় এখনও তৈরি হচ্ছে, তাই এর গতিপ্রকৃতি এখনও অনিশ্চিত। উল্লেখ্য, অ্যালেক্স-এর ধাক্কা সামলে উঠতে না উঠতেই বারবারা নামে ফের এই ঝড়ের কবলে পড়তে চলেছে ইউরোপ। আশঙ্কা করা হচ্ছে, ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের বেশ কিছু এলাকায় ঝড়ের গতিবেগ ১০০ কিমিরও বেশি উঠতে পারে। সূত্র : ডেইলি মেইল ও ক্রোনিক্যাল লাইভ।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au