সারাদেশ

বাঘারপাড়ায় বিপুল পরিমানে ভেজাল সার জব্দ, তিন মাসের জেল

  • 6:01 am - October 18, 2020
বাঘারপাড়ায় বিপুল পরিমানে ভেজাল সার জব্দ, তিন মাসের জেল

অনুপম দে, বাঘারপাড়া প্রতিনিধি:

ভেজাল সার বিক্রির দায়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বাজারের এক সার ব্যবসায়ীর গুদামের বিপুল পরিমান ভেজাল সার জব্দ ও তিন মাসের করা কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭(৩) ধারা মোতাবেক তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

পরীক্ষার পর ভেজাল সার প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোমবার দুপুরে পবিত্র সাহা নামের ওই ব্যবসায়ীকে কারাদন্ডাদেশ দেন। আর বিপুল পরিমান ভেজাল সার জব্দ করেন। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে অপর ব্যাবসায়ী প্রসিত সাহা সিটকে পড়েন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের (পবিত্র সাহা) দীর্ঘদিন ধরে স্থানীয় নারিকেলবাড়িয়া বাজারে সারের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। তিনি আসল সারের পাশাপাশি ভেজাল সারও বিক্রি করেন। সম্প্রতি ভেজাল সার তাঁর গুদামে রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের কাছে অভিযোগ যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওই দোকানে গিয়ে ভেজাল সার রাখা এবং বিক্রির বিষয়ে তাঁর কাছে জানতে চান। তিনি এ ধরনের অভিযোগ অস্বীকার করেন।

এ সময় গুদামে মজুত সারের বস্তা থেকে টিএসপি ও পটাশ সারের নমুনা সংগ্রহ করে প্রশাসন।

নমুনা পরীক্ষায় জানা যায়, এগুলো ভেজাল সার। তখন ভ্রাম্যমাণ আদালত (পবিত্র সাহা) উপস্থিতিতে গুদামে মজুতকৃত বিপুল পরিমান ভেজাল সার জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ তাঁকে(পবিত্র সাহা) তিন মাসের কারাদন্ড দেন।

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, এসব ভেজাল সার জমিতে ব্যবহারের ফলে কৃষকের ফলনে কোনো লাভ হয়নি বরং চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তানিয়া আফরোজ বলেন, সারের নমুনাতে ৪৬ শতাংশ টিএসপি থাকার নিয়ম থাকলেও সেখানে রয়েছে শূন্য শতাংশ। এবং মিউরেট অব পটাশ এর ক্ষেত্রে একই অবস্থা। অর্থাৎ জব্দকৃত পুরো সারই ভেজাল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au