সারাদেশ

নিয়ামতপুরে ৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি

  • 11:05 am - October 15, 2020

জনি আহমেদ : করোনা পরিস্থিতিতে এবার নওগাঁর নিয়ামতপুরে পূজা মণ্ডপগুলোতে শারদীয় দুর্গা পূজা সীমিত আকারে উদযাপন করা হবে। কারিগররা ব্যস্ত প্রতিমা সাজাতে। আর পূজা কমিটিগুলো ব্যস্ত পূজার স্থান নির্ধারণসহ আনুষাঙ্গিক কাজে। পূজাকে কেন্দ্র করে শিল্পীদের রঙ তুলির আঁচড়ে প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে।

এবার নিয়ামতপুরে বারোয়ারি ও সার্বজনীন পূজামণ্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ৫৭টি। এর মধ্যে স্থায়ী ২টি এবং অস্থায়ী ৫৫টি। পুরো উপজেলায় গত বছর থেকে এবার ২টি কম। সবচেয়ে বেশি পূজামণ্ডপ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে। এ ইউনিয়নে ১৮টি। উপজেলার অন্যান্য ৭টি ইউনিয়নে ৩৯টি পূজা মন্ডপের মধ্যে হাজিনগর ইউনিয়নে ২টি, চন্দননগরে ৫টি, ভাবিচায় ১১টি, নিয়ামতপুর সদরে ৪টি, রসুলপুরে ৪টি, পাড়ইলে ৪টি এবং শ্রীমন্তপুরে ৯টি। ৫টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১০টি, সাধারণ ঝুঁকিপূর্ণ ২৭টি এবং সাধারণ ২০টি। ৫৭টি পূজা মন্ডপের সবগুলোই সার্বজনীন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন জানান, এ বছর সরকার ঘোষিত স্বাস্থবিধি মেনে শারদীয় উৎসব সুষ্ঠু সুন্দর ও সফল করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগীতা কামনা করেন।

পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার বৈঠকে ৩৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গত ১৪ অক্টোবর বুধবার উপজেলা আইন শৃংখলা ও পূজা উৎযাপন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

তিনি আমাদের দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক মন্ডপ পরিচালনা করার জন্য উপস্থিত সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশ প্রদান করি।

সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য- নিরাপত্তার জন্য নিজস্ব ভলন্টিয়ার রাখা, আলোক সজ্জা না করা, সাউন্ড সিস্টেম ও মাইক না বাজানো, বাজালেও শুধুমাত্র ভুক্তমূলক গান বাজানো, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, প্রসাদ উন্মুক্ত না রাখা, আরতির পর মন্দিরে দর্শনার্থীদের আসতে নিরুৎসাহিত করা প্রভৃতি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী উপজেলার সকল পূজাগুলো সরকারি নির্দেশনা, সামাজিক দূরত্ব মেনে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au