আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় ৬ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ

  • 7:03 am - October 15, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বজুড়ে করোনার তাণ্ডব আরও বেড়েছে। নতুন করে প্রায় ৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ছয় হাজারের বেশি মানুষ। তবে সুস্থতা বাড়লেও আক্রান্তের হারে তা অনেক পিছিয়ে। ভাইরাসটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে।

নতুন করে প্রাণ ঝরেছে ৬ হাজার ৮৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে ঠেকেছে। অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৭৮ হাজার  ৮৯১ জন রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৯১ লাখ ২০ হাজার ১৮ জনে পৌঁছেছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়।

সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৮১ লাখ ৫০ হাজার ৪৩ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৪৩  জনের।  সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও প্রায় ৬৮ হাজার  করোনা রোগী শনাক্ত হয়েছে।

এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩ লাখ ৫ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ১১ হাজার ৩১১ জনের। প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৫১ লাখ ৪১ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৫১ হাজার ৭৭৯ জনে ঠেকেছে। এছাড়া, রাশিয়া, কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা, পেরু,  মেক্সিকো, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ইরাক, ইরান ও চিলিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৯৩ জনের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au