সারাদেশ

ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ইউএনওর গাড়ি ভাঙচুর

  • 4:45 pm - May 09, 2020
ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ইউএনওর গাড়ি ভাঙচুর

ঢাকা: করোনা পরিস্থিতিতে ত্রাণের দাবিতে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (৯ মে) কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধে করে বিক্ষোভ করেন ত্রাণ না পাওয়া শত শত মানুষ।

এসময় বিক্ষোভকারীদের খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানকার ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা ইউএনও গাড়ি ভাঙচুর করে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে চারপাশের পরিস্থিতি।

ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার পরিচয়পত্রের ফটোকপি নেয়া হলেও এখনও কাউকে ত্রাণ সহায়তা দেয়া হয়নি। দেশজুড়ে চলমান করোনা মহামারিতে অচলাবস্থায় দিন দিন পরিবার-পরিজন নিয়ে খাদ্য সংকটের মুখে পড়তে হচ্ছে সেখানকার কয়েক হাজার মানুষকে। সরকারের বরাদ্দকৃত ত্রাণের কোনও সামগ্রীই এলাকাবাসীকে দেয়া হয়নি। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়েই রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বলে জানান।

এ ব্যাপারে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল সাংবাদিকদের বলেন, ‘সরকারের দেয়া বরাদ্দের খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। সবাই ত্রাণ সহায়তা পেয়েছে। এরপরও নারী সদস্য মর্জিনা বেগমের মদদে এলাকার লোকজন রাস্তায় নেমে অবরোধ করছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানিয়েছেন, বিক্ষোভ-অবরোধের বিষয়টি জানার পর স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে তারা চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করে, হামলা চালায়। গাড়ির গ্লাস ভেঙে গেছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au