প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ তার দাবি, ১৬টি ফ্লাড লাইট স্থাপন নিয়ে রাসিকের প্রকল্পের কাজে কোনো আর্থিক বা প্রক্রিয়াগত অনিয়ম হয়নি, দাবি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন’।
তিনি বলেন, ১৯৯১ সাল থেকে তার প্রতিষ্ঠান বড় বড় বৈদ্যুতিক কাজ করে আসছে।
আসরাফুল হক (বর্তমানে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত) নানা অজুহাতে তার কাছ থেকে টাকা আদায় করতে শুরু করেন। এক সময় তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ জন্য আক্রোশের পার্শ্ববর্তী হয়ে আমার প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে প্রমাণ করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব দাবি করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারি আশরাফুল হুদা টিটো।
এ বিষয়ে,গত কয়েকদিন আগে রাসিকের ১৬টি ফ্লাড লাইট স্থাপন নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
কাজটি শেষ হয়ে যাবার পর নানাভাবে বেনামে অভিযোগ হতে শুরু করে। এতে তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি দাবি করেন, ফ্লাডলাইট স্থাপন প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার কোন সময় কোন ধরনের অনিয়ম হয়নি। সরকারি অন্যান্য প্রতিষ্ঠান যে দামে মালামাল সরবরাহ করেছে সেই একই মালামাল তিনি কম মূল্যে দিয়েছেন বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে ঠিকাদার আশরাফুল হুদা টিটো বিভিন্ন নথিপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, নানা অনিয়মের অভিযোগে প্রধান প্রকৌশলী আশরাফুল হক স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হয়েছেন। এখন বাস্তবায়িত প্রকল্পটিকে প্রশ্নবিদ্ধ করতে তিনি উঠেপড়ে লেগেছেন।
অভিযোগের বিষয়ে, স্বেচ্ছায় অবসরে যাওয়া রাসিকের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই এ ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য,নগরীর বিভিন্ন এলাকায় গত ১০ মাস আগে
১৬ মিটার উচ্চতার ১৬টি হাই মাস্ট পোল স্থাপন করে রাসিক। এতে হাই ভোল্টেজ এলইডি লাইট সংযোজন করা হয়। এই কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) রাসিকে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। তারপর দুদক বলেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে সংবাদ সম্মেলন করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি দাবি করলেন কাজে কোন দুর্নীতি হয়নি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au