আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজার মৃত্যু

  • 7:27 am - October 08, 2020

নতুন সময় ডেস্ক : কোনভাবেই বাগে আনা যাচ্ছে না করোনার দাপট। যাতে গত একদিনেও প্রায় ৬ হাজার মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে দীর্ঘ হয়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গত একদিনেও যার শিকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ। তবে সুস্থতার সংখ্যাও নেহায়েত কম নয়।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৩ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৯০৯ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৬০ হাজার ২ জনে ঠেকেছে।  অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৬২ হাজারের বেশি রোগী।

এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৭৪ লাখ ২ হাজার ৮৫৯ জনে পৌঁছেছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়।

সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৭ লাখ ৭৬ হাজার ২২৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৭৮৪ জন।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও প্রায় ৭৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩২ হাজার ৯৮৮ জনে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৫ হাজার ৫৫৪ জনের। প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৫০ লাখ ২ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৮ হাজার ৩০৪ জনে ঠেকেছে। এছাড়া পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই।

যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১২ লাখ ৪৯ হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮৬৫ জনে। কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৭৮ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮০ জনের। স্পেনে আক্রান্ত ৮ লাখ ৭২ হাজারের বেশি। প্রাণ গেছে ৩২ হাজার ৫৬২ জনের। আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২২ হাজার ২২৬ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৩৬ হাজার ৬৬২ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৯ জনে ঠেকেছে। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ৯৫ হাজারের কাছাকাছি। সেখানে প্রাণ গেছে ৮২ হাজার ৩৪৮ জন মানুষের। দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৪৮ জনের। ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৬ লাখ সাড়ে ৫৩ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৪৪৫ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৫১৫ জন ভুক্তভোগীর। ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখ ৮৪ হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ৬৫৮ জনের। চিলিতে সংক্রমিত ৪ লাখ ৭৪ হাজার ৪৪০ জন মানুষ। এর মধ্যে ১৩ হাজার ৯০ জনের প্রাণ কেড়েছে করোনা ইরাকে করোনার ভুক্তভোগী ৩ লাখ ৯১ হাজারের বেশি।

এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৬০৪ জনের। এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪৪০ জনের।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au