আন্তর্জাতিক

একদিনের জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ১৬ বছরের এক কিশোরী

  • 7:14 am - October 08, 2020

নতুন সময় ডেস্ক : লিঙ্গ সমতায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। তবে নানা ক্ষেত্রে দেশটির নারীরা এখনো বঞ্চনার শিকার হয়ে থাকেন। এ বৈষম্য দূরীকরণে দৃঢ়প্রতিজ্ঞ দেশটির সরকার। এ লক্ষ্যে গৃহীত নানা কর্মসূচির অংশ হিসেবে বুধবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ১৬ বছরের এক কিশোরী। নাম আভা মুর্তো। একদিনের দায়িত্ব পালন করতে গিয়ে নতুন কোনো আইন প্রণয়ন না করলেও সে ব্যস্ত সময় গেছে আভার।

এদিনে প্রযুক্তিতে নারীর অধিকার নিয়ে আভা দেশটির রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন। কথা বলতে হয়েছে সাংবাদিকদের সাথেও। আন্তর্জাতিকভাবে গৃহীত কর্মসূচি ‘গার্লস টেকওভার’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে এ নিয়ে চতুর্থবার অংশ নিয়েছে ফিনল্যান্ড। এ কর্মসূচির অংশ হিসেবে কিশোরীদের একদিনের জন্য রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বনেতাদের এবং বিভ্ন্নি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।

এই বছর নারীদের জন্য ডিজিটাল দক্ষতা ও প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু ফিনল্যান্ডই নয়, কেনিয়া, পেরু, সুদান, ভিয়েতনামসহ বেশ কিছু দেশে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন (৩৪) বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বুধবার কিশোরী আভা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও কিছু দায়িত্ব সানা ম্যারিনকেও পালন করতে হয়েছে।

সকালে তিনি বাজেট নিয়ে আলোচনায় বসেছিলেন। বুধবারের ‘প্রধানমন্ত্রী’ আভার সঙ্গে সকালে তার একসঙ্গে নাস্তা করার কথা ছিল। শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। তবে আভার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au