সারাদেশ

বাঘারপাড়ায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ সম্পন্ন

  • 2:00 pm - October 07, 2020

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বৃহত্তর কৃষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি বিষয়ক যশোরের বাঘারপাড়ায় কৃষক-কৃষাণীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বাঘারপাড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি অফিসারের তত্বাবধানে এই প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।

আজ বুধবার(৭ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতীম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ- পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও দীপঙ্কর কুমারদাশ, অতিরিক্ত উপ- পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পার্থ প্রতীম সাহা বলেন,” ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন এ অঞ্চলে বৃদ্ধি পেয়েছে এবং দেশের কাক্ষিত চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমান সরকার ডাল, তেল ও মসলা জাতীয় ফসল উৎপাদন সম্প্রসারণে অধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে যেভাবে সকল সেক্টরে অগ্রগতি হচ্ছে সেখানে কৃষিক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।বর্তমান সরকার জনগণের সরকার,কৃষিবান্ধব-কৃষকবান্ধব
সরকার।

কর্মশালার সমাপনীতে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ- পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বলেন, এ অঞ্চলের মাটি অনেক উর্বর। সব ধরনের ফসল চাষাবাদের জন্য খুব উপযোগী। মসলা ফসল পেয়াঁজের আবাদ বৃদ্ধির জন্য এলাকার কৃষকদের আরো বেশি তৎপর হতে হবে।পাশাপাশি যে এলাকায় ডাল,তেল ও মসলা ফসল উৎপাদন করা সম্ভব সে এলাকায় সে সব ফসলের বীজ উৎপাদনের উপর গূরত্বারোপ করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুহুল আমিন। গত ৫ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক ও মাঠ পর্যায়ের উপ- সহকারি কৃষি কর্মকর্তা পলাশ দাশ, উপ সহকারি কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী।

এ প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au