সারাদেশ

রাজশাহীর রাস্তায় শিক্ষার্থীরা, ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • 8:32 am - October 07, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : দ্বিতীয় দিনের মত দেশব্যাপি যৌন নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, নোয়াখালী, সিলেটসহ দেশব্যাপি অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপেয়েন্টে ধর্ষণবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এরপর জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর সাহেব বাজার হয়ে মনিচত্ত্বর প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে শেষ হয়। পরে জিরোপয়েন্টে সকলে একত্রিত হয়ে গণঅবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচী পালন করে। মানববন্ধন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধর্ষকদের কোনো বাবা নেই, মা নেই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করুক, আমাদের সন্তানেরা নিরাপদে বেড়ে উঠুক।

এসময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন। মানববন্ধনে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। এছাড়া অন্যান্য দাবিগুলো হলো- প্রমাণিত ধর্ষকের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ছাড়াই জনসম্মুখে ফাঁসির বিধান কার্যকর করা, ইতোপূর্বে ঘটে যাওয়া প্রতিটা ধর্ষণের বিচার কাজ দ্রুত শেষ করে ফাঁসিতে ঝুলানো, ১৮ বছরের নিচে কোন কিশোরী ধর্ষিত হলে তার পড়াশোনা, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ বলে ঘোষণা, অপরাধীর প্রশ্রয়দাতাকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ, ধর্ষণ প্রতিরোধে প্রতিটা জেলায় আলাদা টাস্কফোর্স গঠন করা, নির্জন জায়গায় সিসি টিভি ক্যামেরা স্থাপন, ধর্ষণ মামলায় প্রশাসনের কারও স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। এসময় ধর্ষকদের কঠোর শাস্তি দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। নিরাপদ থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ ও নির্যাতন।’ বক্তারা বলেন, সারাদেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। সরকারের প্রতি আহ্বান অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এছাড়া ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবারিকতায় আগামীকাল বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au