আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • 6:19 am - October 07, 2020
বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধী দলের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন মধ্যএশিয়ার দেশ কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ। কিরগিজিস্তানের সংসদ প্রেস সার্ভিস থেকে জানানো হয়, সংসদের পক্ষ থেকে বিরোধী রাজনীতিক সাদির ঝাপারভকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিক্ষোভের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার বিরোধী দলের সঙ্গে মিলে বিক্ষুব্ধ জনতা দেশটির জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধান নিরাপত্তা ভবন দখল করে নেয় এবং নির্বাচন কমিশনকে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য করে। এরপর প্রচণ্ড বিক্ষোভে টিকতে না পেরে এ অবস্থায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রী কুবাতবেক।

এর আগে রবিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে বিরোধী পক্ষ। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ আত্মগোপনে চলে যান।

সোমবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে বিরোধিরা সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে কারাগার থেকে মুক্তি দেয়। বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাইয়ের সঙ্গে মতদ্বন্দ্ব সৃষ্টি হলে দুর্নীতির অভিযোগে তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। মূলত দুদিনের তীব্র আন্দোলনের মুখে রিকগিজিস্তানের ক্ষমতার পালাবদল হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au