আন্তর্জাতিক

ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বললেন বাইডেন

  • 6:01 am - September 30, 2020
ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বললেন বাইডেন

ঢাকা: সরাসরি নির্বাচনী বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তিনি ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুরছানা’ বলেছেন। খবর এএফপির।

দুই প্রার্থীর বিতর্কে গঠনমূলক আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমনই প্রাধান্য পেয়েছে। বিভিন্ন ইস্যুতে একে অপরকে ছেড়ে কথা বলেননি। ট্রাম্পের কর ফাঁকি, করোনাভাইরাস নিয়ে উদাসীন নীতি, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, মিথ্যাচারিতা নিয়ে প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন বাইডেন।

ছেড়ে কথা বলেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও। তিনি বাইডেনকে চালাকি না করার পরামর্শ দেন। সেই সঙ্গে মাস্ক পড়া নিয়ে নাটক করতে বারণ করেন।

আসন্ন ৩ নভেম্বর নির্বাচনের ৩৫ দিন আগে স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত এই বিতর্ক চলে। তাঁরা বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন।

এএফপির খবরে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে বিধিনিষেধের কারণে বিতর্কমঞ্চে ওঠার পর ট্রাম্প ও বাইডেন পরস্পর হাত মেলাননি।

মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের শূন্যস্থান থেকে শুরু করে মার্কিন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় করোনারভাইরাস মহামারী ইস্যু নিয়ে বিতর্কটি ব্যক্তিগত কোন্দলে রূপ নেয়।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের প্রতি অভিযোগ ছুঁড়ে বলেন, তিনি যা কিছু বলছেন তা ডাহা মিথ্যা। সবাই জানে তিনি মিথ্যাবাদী।

ট্রাম্প জবাব দিতে টাইলে বাইডেন তাকে বলেন, ‘আপনি কি চুপ করবেন? একপর্যায়ে বলেন, এই জোকারের কাছ থেকে কোনো কথা আদায় করা শক্ত।’

বাইডেন মার্কিন প্রেসিডেন্টকে ভাঁড় বলে মন্তব্য করেন।

এরপর করোনাভাইরাস প্রসঙ্গ নিয়ে একে অপরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বেশি। মৃত্যুর এই হার নিয়ে ট্রাম্পকে আক্রমণ করে বাইডেন বলেন, করোনায় মারা যাওয়ায় রান্নাঘরের টেবিলে কতজনের চেয়ার খালি পেয়েছেন?

পাল্টা জবাবে ট্রাম্প বলেন, কখনও আমার সঙ্গে বেশি চালাকির চেষ্টা করবেন না। তিনি করোনারোধে মাস্ক পরায় বাইডেনের উৎসাহ নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, আমার সঙ্গে মাস্ক রয়েছে। যখন প্রয়োজন হয় তখন আমি মাস্ক পরি। বাইডেনকে উদ্দেশ করে তিনি বলেন, আমি তার মতো মাস্ক পরি না। যখনই তার দিকে তাকাবেন দেখবেন মাস্ক পরে আছেন।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল তার সফল ব্যবসায়ী ইমেজ। তবে পুনর্নির্বাচনের আগে সেই পরিচয়টাই এবার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ট্যাক্স ফাঁকির অভিযোগ ওঠায়। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার বছর এবং হোয়াইট হাউজে প্রবেশের পর ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার করে ট্যাক্স পরিশোধ করেছেন তিনি!

কর ফাঁকির অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন,তিনি লাখ লাখ ডলার কর দিয়েছেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au