আন্তর্জাতিক

আজারবাইজান- আর্মেনিয়া যুদ্ধ, নিহত বেড়ে ৯৫

  • 5:02 am - September 29, 2020

নতুন সময় ডেস্ক : ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ।বিতর্কিত নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে এরই মধ্যে এই দুই দেশের মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। এতে বাড়ছে মৃতের সংখ্যাও। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধে সোমবার পর্যন্ত উভয়পক্ষের ৮৪ জন সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

এছাড়া মারা গেছেন ১১ জন বেসামরিক (আজারবাইজানের ৯ জন, আর্মেনিয়ার ২ জন)। এ নিয়ে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসান হোভান্নিসায়ান অভিযোগ করেছেন, আজারবাইজান বাহিনী কারবাখ ফ্রন্টলাইনের দক্ষিণ এবং উত্তর-পূর্ব সেক্টরে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সেনা আহত হয়েছেন। অনেকের আঘাত সামান্য হওয়ায় তারা পুনরায় যুদ্ধে যোগ দিয়েছেন।

অন্যদিকে এক বিবৃতিতে আজারবাইজানের প্রসিকিউটররা বলেছেন, আর্মেনিয়ান বাহিনীর সদস্যরা সোমবার সন্ধ্যায় আজারবাইজানের অঞ্চলে গুলি চালিয়েছে। এতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। চলমান এ যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে আলাপ করেছেন এবং সংলাপে বসতে দুই দেশকে আহ্বান জানিয়েছেন। নিন্দা জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের শীর্ষ নেতারাও।

আর্মেনিয়া ও আজারবাইজান এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। গত চার দশক ধরে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী। নাগোরনো-কারবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইনের অংশ বলে স্বীকৃতি দেওয়া হলেও আর্মেনিয়ার নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়ে গেছে এলাকাটি। সূত্র: ডয়েচে ভেলে, টাইমস অব ইন্ডিয়া, ম্যাকাওবিজনেস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au