বিশেষ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সম্প্রচারক চ্যানেলের ধারাভাষ্যকার ডিন জোন্স আর নেই

  • 5:33 am - September 25, 2020
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সম্প্রচারক চ্যানেলের ধারাভাষ্যকার ডিন জোন্স আর নেই

ক্রীড়া : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সম্প্রচারক চ্যানেলের ধারাভাষ্যকার দলে ছিলেন ডিন জোন্স। তবে দুবাইয়ে না যেয়ে মুম্বাইয়ের সেভেন স্টার হোটেলে জৈব সুরক্ষিত বলয়ে থেকেই এ টুর্নামেন্টের কমেন্ট্রি করেছিলেন তিনি। গতকালও কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটারের কন্ঠ শুনেছেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু বৃহস্পতিবারই তারা পেলেন দুঃসংবাদ। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় জোন্সের। এজন্য হাসপাতালে নেয়াও হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৬৯ বছর বয়সে মারা গেলেন অজি এ ক্রিকেটার। তার এ ভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ ক্রিকেট মহল।

১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ডিন জোন্স। ক্যাঙ্গারুদের হয়ে ৫২ টেস্ট ও ১৬৪ ওয়ানডে ম্যাচে মাঠ মাতিয়েছিলেন তিনি। লাল বলের ক্রিকেটে ৪৬.৫৫ গড়ে ৩৬৩১ রান করেন জোন্স। এই ফরম্যাটে ১৪টি ফিফটির পাশাপাশি ১১টি সেঞ্চুরি রয়েছে তার।

সাদা বলের ক্রিকেটেও সমান উজ্জ্বল ছিলেন এই অজি ব্যাটসম্যান। ওয়ানডেতে ৪৪.৬১ গরে ৬০৬৮ রান করেছেন তিনি। এই ফরম্যাটে তার ফিফটি ও সেঞ্চুরি সংখ্যা যথাক্রমে ৪৬ ও ৭টি।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন জোন্স। সে পেশায় ব্যস্ত থাকাকালিনই সাবেক এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার না ফেরার দেশে পাড়ি জমালেন বৃহস্পতিবার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

দশম জাতীয় সম্মেলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিন: কাজী মামুন

ঢাকা: বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে। তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au