আন্তর্জাতিক

নেপালে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • 6:06 am - September 22, 2020

নতুন সময় ডেস্ক : প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এই প্রথম প্রাণঘাতি করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল নেপাল। সময় যত গড়াচ্ছে ভাইরাসটির দাপট ততটাই বাড়ছে এশিয়ার দেশটিতে। যেখানে গড়ে এখন হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে। আক্রান্তদের দুই-তৃতীয়াংশ সুস্থতা লাভ করলেও থামছে না প্রাণহানি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ১৬ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এতে মৃতের সংখ্যা ৪২৭ জনে ঠেকেছে।

তবে সুস্থতার হারও কম নয়। যেখানে গত একদিনেও হাজারের বেশি রোগী করোনামুক্ত হয়েছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৪৭ হাজার ২৩৮ জনে পৌঁছেছে। গত ৩১ জানুয়ারি নেপালে প্রথম করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহান থেকে ফেরা ৩১ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরে করোনার সংক্রমণ পায় সে দেশের স্বাস্থ্য বিভাগ। আর প্রথম প্রাণহানি ঘটে ১৬ মে।

দ্বিতীয় রোগী শনাক্তের পরপরই গত ২৪ মার্চ থেকে দক্ষিণ এশিয়ার দেশটি লকডাউনে চলে যায়। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি পালন ও জরুরি অবস্থা অত্যান্ত কঠোরভাবে পালনের ফলে অনেকটা নিয়ন্ত্রণে আসে ভাইরাসটি। গত ২১ জুলাই লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যায় দেশটি। এরপর থেকেই আবারও করোনা বিস্তার লাভ করতে থাকে। যা ভাইরাসটির দ্বিতীয় আঘাত বলে মনে করছেন সেখানে বিশেষজ্ঞরা।

এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনার শিকার ৩ কোটি ১৪ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ লাখ ৩০ হাজারের বেশি। একই সময়ে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ১৩৩ জনের। এতে করে মৃতের সংখ্যা ৯ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। আর সুস্থতা লাভ করেছেন এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৪ হাজারের বেশি রোগী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au