আন্তর্জাতিক

তোমরা চমৎকার মা-বাবা হবে : মোদি

  • 6:16 am - September 19, 2020

বৃহস্পতিবার ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। এদিন দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। রাজনীতির ময়দানের পক্ষ-বিপক্ষ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, এবং অবশ্যই বিনোদন ও ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন এই বিশেষ দিনটিতে।

এদিন বিরাট কোহলি প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইট করেছিলেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা’। কোহলির টুইটের জবাবে মোদি জানান, ‘ধন্যবাদ বিরাট। আমি তোমাকে এবং অনুশকাকে অনেক অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত তোমরা দুজনে চমৎকার বাবা-মা হবে’।
দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আবেগে গদগদ বিরাট, অনুশকা। শুক্রবার এই টুইটের জবাবে অনুশকা লেখেন, ধন্যবাদ স্যার এই সুন্দর শুভেচ্ছা বার্তার জন্য! আশা করছি, আপনার জন্মদিন খুব ভালো কেটেছে! সবসময় আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি। অন্যদিকে বিরাট লেখেন, এই সুন্দর শুভেচ্ছার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।

২০২১-এর শুরুতেই বিরাট-আনুশকার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। গত মাসেই ইনস্টাগ্রামে পোস্টে নতুন সদস্যের আগমন বার্তা জানিয়েছিলেন বিরাট,অনুশকা। আপতত আইপিএলে যোগ দিতে আমিরশাহীতে উড়ে গিয়েছেন বিরাট। অন্তঃসত্ত্বা অনুশকাও বিরাটের সঙ্গেই গিয়েছেন।

দিন কয়েক আগেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে অনুশকা লেখেন, ‘এর থেকে বেশি বাস্তব এবং মহান অনুভূতি আর কিছুই হতে পারে না-যে তোমার ভেতরে তুমি একটা প্রাণ বেড়ে উঠছে। যদিও এটার নিয়ন্ত্রণ তোমার হাতে নেই, তবে এটা আসলে কী? এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দেন বিরাটও।

এই ছবি কমেন্ট বক্সে বিরাট কোহলি লেখেন-আমার গোটা দুনিয়া একটা ফ্রেমেবন্দি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তিন খান- শাহরুখ,সালমান, আমির থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকা- কার্তিক, বরুণরাও। তারকা থেকে আম জনতা টুইটারে মোদি সকলেই জবাব দিয়ে ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছা বার্তার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au