সারাদেশ

ক্ষুধা লাগলে খেয়ে যান ফ্রী খাবার, বাড়ীতে খাবার খেল তিন শতাধিক মানুষ

  • 6:05 pm - September 18, 2020

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ“ক্ষুধা লাগলে খেয়ে যান “এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শার নাভারণে পথ শিশু ও ভারসাম্যহীন পাগলসহ ফ্রী খাবার বাড়ীতে খাবার খেল তিন শতাধিক মানুষ।মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ও প্রবাসীর আর্থিক সহযোগিতায় শুক্রবার দুপুর ২টার দিকে শার্শা উপজেলার বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খাবার খাওয়ানো হয়।

উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, করোনা ভাইরাস সবাইকে কি শিক্ষা দিয়েছে আমার জানা নাই, তবে এই করোনা আমাকে অনেক ভাল কিছু দিয়ে গেছে। করোনাকালে অনাহারে থাকা পথ শিশু ও রাস্তার ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার খাওয়াতে এদের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি। একই সাথে মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হাজার হাজার মানুষের অনুপ্রেরণায় এ খাবার বাড়ি।যতদিন বেঁচে থাকবো ততদিন অনাহারির পাশে থেকে এইভাবে খাবার দেওয়ার চেষ্টা করে যাবো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সারসা বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক আব্দুস সালাম গফফার, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান,শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু, ইন্ডিপেন্ডেন্ট টিভি বেনাপোল প্রতিনিধি এমএ রহিম,মোহনা টিভি বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকার,চ্যানেল এস টিভির সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন,এশিয়ান টিভি বেনাপোল প্রতিনিধি মিলন হোসেন, কালের কন্ঠের ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ,নবীবনগর মিতালী সংঘর্ষের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন, তরুন সমাজ সেবক আকিব খাঁন, ঝিকরগাছা,যশোরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান শুরুতে আর্থিক সহযোগিতা কারী প্রবাসী ও তার পরিবারসহ বিশ্বের সকল মুসলীমদের জন্য দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং প্রবাসীসহ সকল সহযোগিদের ধন্যবাদ জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au