সারাদেশ

রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে আরএমপি’র সাইবার ইউনিটের যাত্রা শুরু

  • 4:54 pm - September 17, 2020

জিয়াউল কবির স্বপন, ব্যুরোপ্রধান,(রাজশাহী): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের “সাইবার অপরাধ বিভাগ” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় আরএমপি সদর দপ্তরে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এই ইউনিটের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আরএমপি’র সদর দপ্তর কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন যে, এই প্রথম আরএমপিতে সাইবার অপরাধ বিভাগ নামের একটি ইউনিট যুক্ত হলো।

তিনি বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে “সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ”। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপত্তিকর ব্যক্তিগত ছবি বা মিথ্যা তথ্য ও গুজব, রাষ্ট্রবিরোধী গুজব ইত্যাদি ছড়িয়ে কোন ব্যক্তি, সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও সকল ধরনের সাইবার অপরাধ ঠেকাতে এই সাইবার অপরাধ বিভাগ কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডির সাইবার অপরাধ সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আরো দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরএমপি’র থানা সমূহে রুজকৃত সাইবার অপরাধ সংক্রান্ত যে কোন মামলায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মামলা সমূহ দ্রুত নিস্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ইউনিট।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান সহ অন্যান্য অফিসারগণ এই সময় উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au