ওপার বাংলা

স্বপ্নটা ভেঙ্গে গেলেও দমে যাওয়া পাত্রী নই আমি, দেবাশীষ কাকু শুভেচ্ছা অভিনন্দন তোমায়

  • 2:20 pm - September 16, 2020

শিল্পী, মুরারই, বীরভূম (তৃণমূল কংগ্রেস কর্মী)

মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনেই আসে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কারো পরামর্শ খুব জরুরী হয়ে পড়ে । সে সময়ে পাশে দাঁড়ানোর মতো আদর্শ একজন মানুষ হল বাবা। বাবার মতো বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর। সে মানুষগুলো ভাগ্যবান যারা নিজেদের বাবার বন্ধু হতে পারে। আমি আজ এমনই এক বাবার কথা লিখছি, তিনি হলেন- মননশীল সাংবাদিক দেবাশীষ দত্ত।

বাংলার অন্যতম মুখপত্র দৈনিক আজকাল পত্রিকার সিনিয়র সাব এডিটর। এই এক প্রতিষ্ঠানেই প্রায় তিন যুগ ধরে তিনি পরিচ্ছন্ন চিত্তে তার কর্মের মাধ্যমে মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে উজ্জীবীত হয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। শুধু সাংবাদিকতাই নয়। সংবাদকর্মী, প্রেসকর্মীদের দাবি দাওয়া নিয়েও সর্বদা সরব রয়েছেন আমার পিতৃতুল্য সদা হাস্যজ্জ্বোল এই মানুষটি। তার এই সাড়ে তিন দশকের যাত্রা নিশ্চয়ই পুরোটা উষ্ণ ছিলো না। ঘাত-প্রতিঘাত আর বাবস্তবতার কষাঘাতের সমন্বয়ে নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে এক অনন্য মানুষ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

হ্যা, এই দেবাশীষ দত্ত কাকু আমার বাবার আসনে রয়েছেন। আমার চলার পথে যখন কাঁটা দেখি তখনও কাকুর শরণাপন্ন হই, আবার যদি কোনো সম্ভাবনা দেখি সেখানেও কাকুর ছায়াতে স্বস্তির নি:শ্বাস ফেলি। আসলে সাংবাদিক দেবাশীষ দত্ত কাকু বলে ডাকলেও মনে প্রাণে তিনি আমার বাবা, বাবার মত বন্ধু। ঠিক বাবা যেমন তার কন্যাকে রাজকন্যার মত আগলে রাখে। রাজনীতিতে আমাকে আগলে রেখে দেবাশীষ কাকু আমার চলার পথ মসৃণ করে দিচ্ছেন।

১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর শরতের এক জোৎস্নায় বাংলা আলোকিত করতে দেবতার যে আশীর্বাদ ছিলো, তা ছিলো দেবাশীষ কাকুর জন্মক্ষণ। আজ তিনি ৬১-এ পা রেখেছেন। এই শুভক্ষনে কাকু তোমাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আজকের এই বিশেষ দিনে তোমার ও পরিবারের সকলের সুখ, শান্তি, দীর্ঘায়ু কামনা করি। জনকল্যাণে ও সমাজহিতে তোমার পদক্ষেপ অব্যাহত থাকুক।

আমার ভীষণ রকমের ইচ্ছে ছিলো, এবারের কাকুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে থাকবো। কিন্তু বিধি বাম! এই অতিমারিতে সব ইচ্ছে স্বপ্ন ভেঙ্গে চুরে খান হয়ে গেছে। আমিও দমে যাওয়া পাত্রী নই, অতিমারি আমার শারিরীক উপস্থিতিতে বিঘ্ন ঘটাতে পারলেও আমার মানসিক অনুভূতি রুখতে পারেনি। আমি আমার বাবাতুল্য দেবাশীষ দত্ত কাকুকে এই শুভ দিনে শুভেচ্ছা জানাতে পেরে ভীষণ গর্ববোধ করছি।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au