জাতীয়

শতভাগ আসনে যাত্রী নিয়ে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু

  • 7:57 am - September 16, 2020

স্টাফ রিপোর্টার : প্রায় ছয় মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ট্রেন চলাচল। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আগের মতো প্রতি আসনে যাত্রী নেওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন পর শতভাগ আসনে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছে ট্রেন। তবে আজ বুধবার থেকে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নিয়ম বদল করে শতভাগ আসনে ট্রেনের টিকিট বিক্রি হলেও বন্ধ রয়েছে স্ট্যান্ডিং টিকিট। ফলে আপাতত যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ রয়েছে।

কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগও বন্ধ করা হয়েছে। এতে ট্রেনে অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নেওয়ার সুযোগ কমেছে অসাধু রেল কর্মকর্তাদের। আজ বুধবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট কেনার সময় দূরত্ব বজায় রাখতে আনসার বাহিনী কাজ করছে। প্ল্যাটফর্মের প্রবেশপথে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার।

বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইন থেকে কিনছেন যাত্রীরা। শতভাগ টিকিট দেওয়ার ফলে অনলাইন ও কাউন্টার থেকে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারছেন যাত্রীরা। প্রতিটি ট্রেনে সব আসনে শতভাগ যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে আগের মতো যাত্রী নিয়ে ছুটছে ট্রেন। দীর্ঘদিন পর পাশাপাশি সিটে বসে যাত্রা করছেন যাত্রীরা। তবে আন্তঃনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার  বলেন, ‘অনেক দিন পর শতভাগ আসনে যাত্রী নিয়ে চলছে ট্রেন। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে। মোবাইল অ্যাপ-অনলাইনে ৫০ শতাংশ টিকিট ও স্টেশন কাউন্টার থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। ভোর ৬টা থেকে অনলাইনে ও সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ’

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই মাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে আন্তঃনগর ট্রেন চালু করা হয়। তারপর কয়েকটি ধাপে মোট ১০৯ জোড়া অর্থাৎ ২১৮টি যাত্রীবাহী ট্রেন ফের চালু করা হয়েছে। সব মিলে সারা দেশে ৩৬২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au