সারাদেশ

ফেনীতে টমটম চলাচলের দাবীতে মানববন্ধন

  • 3:45 pm - September 14, 2020

ফেনী প্রতিনিধি : ফেনীতে টমটম শ্রমিকদের হয়রানি,পৌরসভার কর্মচারী কর্তৃক টমটম আটক, আটককৃত টমটম ফেরত ও বন্ধের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও পরিবেশবান্ধব সহজলভ্য গরিবের বাহন টমটম চলাচলের দাবিতে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে শহরের মুক্ত বাজারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে টমটম শ্রমিক।

ফেনী জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল মনছুর নয়নের সভাপতিত্বে মানববন্ধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর , ফেনী জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম খন্দকার, জেএসডির ফেনী জেলা সহ-সম্পাদক কামাল উদ্দিন, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন ভূঁইয়া, সিএনজি টমটম পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু প্রদীপ গোলদার, দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতির সভাপতি নাছির উদ্দিন সবুজ, টমটম শ্রমিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান পাটোয়ারী প্রমুখ।

সভায় বক্তারা, ফেনীতে টমটম চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর সমালোচনা করে বলেন, পরিবেশ বান্ধব ও গরীবের বাহন জনপ্রিয় এ গনপরিবহন বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। টমটম পরিবেশ বান্ধব, সহজলভ্য এবং স্বল্প ভাড়ায় যাত্রীসাধারণ চলাচল করতে পারে। অবৈধ বলে এ পরিবহন বন্ধ করা হলে অন্যায় করা হবে।

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল এ পরিবহন বন্ধ করার জন্য চক্রান্ত করছে। এই পরিবহন চলাচলের সহায়তা করার জন্য সংসদ সদস্য,জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও পৌরসভার মেয়র সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

চালকদের সাথে কথা বলে জানা যায়, টমটম বন্ধ থাকায় তাদের পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে দিনাতিপাত করছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au