জাতীয়

মসজিদে বিস্ফোরণ: গ্যাস লাইনে ৬ ছিদ্র!

  • 8:40 am - September 14, 2020

নতুন সময় ডেস্ক : গ্যাসের লাইনে ৬টি ছিদ্র (লিকেজ) থাকায় মসজিদের ভিতরের ১৭ শতাংশ বাতাস দাহ্য মিথেন গ্যাসে পূর্ণ ছিল। এমনটি প্রমাণ পেয়েছে দমকল বাহিনী। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে এমনটি পায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স।

এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর ঐ বিস্ফোরণে মোট ৩৭ জন গুরুতর আহত হয়েছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ হয়েছে। ঐ লিকেজ দিয়ে মসজিদের ভিতরকার বাতাস ১৭ শতাংশ পূর্ণ ছিল বলে আমরা তদন্তে পেয়েছি।’ তদন্ত প্রতিবেদনটি চূড়ান্ত করে আগামী বৃহস্পতিবার জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

দমকলের পরিচালককে (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমানকে প্রধান করে ঘটনার দিনই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য কমিটি তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মসজিদ কমিটি ও বিদুৎ বিভাগের সঙ্গে কথা বলেছে।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির জন্য বিস্ফোরণ ঘটেনি বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। মিথেন গ্যাস পূর্ণ থাকায় বিদুতের গোলযোগের (শর্ট সার্কিট) কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে তদন্ত কমিটি সূত্রে জানা যায়। তদন্ত কমিটি মসজিদে ভিতর ও মসজিদের দরজায় এমন কিছু প্রমাণ পেয়েছে।

লে. কর্নেল জিল্লুর জানান, তিতাসের শ্রমিকরা মসজিদ সংলগ্ন এলাকা খনন করে গ্যাসের লাইনে ৬টি ছিদ্র পায় এসব গ্যাস মসজিদের মজুদ হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত বিস্ফোরণের জন্য অন্য কোন কারণ খুঁজে পাইনি।’

জানা যায়, বিস্ফোরণে ঘটনার ২০ মিনিট পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং মিথেন গ্যাসের অস্তিত্ব দেখতে পায়। তবে তিতাস গ্যাসের অবহেলার বিষয়ে মসজিদ কমিটি যে অভিযোগ করেছিল সেটা কোন প্রমাণ এ তদন্ত কমিটি পায়নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au