সারাদেশ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঝিকরগাছায় হুইল চেয়ার মাস্ক বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • 2:35 pm - September 13, 2020

সোহেল রানা, যশোর প্রতিনিধি : “সবার আগে পরিবেশ “লাগাবো বৃক্ষ, সবাই থাকবো সুস্থ “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও নবীবনগর মিতালী সংঘের উদ্যোগে ও বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক আলমগীর হোসেনের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে (বছর ব্যাপী)কর্মসূচি উপলক্ষে হুইল চেয়ার, মাস্ক,বৃক্ষরোপণ ও গাছের চারা বিনামূল্যে সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার বায়সা বাজারে সর্বসাধারণের মাঝে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির ৫০০পিস গাছের চারা, ৫০০পিস মাস্ক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে নাভারণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

এসময় প্রধান অতিথি দেশসেরা উদ্ভাবক মিজান বলেন,বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও নবীবনগর মিতালী সংঘের উদ্যোগে আজ হুইল চেয়ার,মাস্ক, বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। বছর ব্যাপী এই কর্মসূচিতে পর্যায়ক্রমে সব এলাকায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হবে৷এতে পরিবেশের ভারসাম্য এগিয়ে যাবে৷এজন্য তিনি সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও নবীবনগর মিতালী সংঘের সদস্যদেরকে বেগমান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

পরে সালেহা কবীর ফাউন্ডেশনের পরিচালক বাংলাদেশ পুলিশের এন্টি টেরিরেজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান(বেল্টু) (বিপিএম বার) (পিপিএম বার) পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর বাগ গ্রামের আবু বক্কর ও মিরা খাতুন দম্পতির বাক প্রতিবন্ধী হোসনেয়ারা খাতুন (২০)কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহবায়ক ও নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন,
নাভারণ ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহবায়ক ও তরুন সমাজ সেবক উজ্জ্বল হোসেন,ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম -আহবায়ক আলিমূল মৃধা,নাভারণ ইউপি ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাসেম শিকদার, সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের সদস্য মিঠু হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au