আন্তর্জাতিক

দাবানলে গাঢ় কমলা রঙ ক্যালিফোর্নিয়ার আকাশ, টুইটারে ছবি পোস্ট ওবামার

  • 8:46 am - September 12, 2020

নতুন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দাবানল ভয়ঙ্কর রূপ নিয়েছে। ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনে প্রায় ২০০টি দাবানলে ইতিমধ্যেই ভস্মীভূত প্রায় ৩৪ লাখ একর বনভূমি। দাবানলের লেলিহান শিখার কারণে পশ্চিম উপকূলের বিস্তীর্ণ এলাকার আকাশের রং ও লালচে বা কমলা হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ার সেই গাঢ় কমলা রঙের আকাশের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছেন। পোস্টের সঙ্গেই তিনি লিখেছেন, আবহাওয়ার পরিবর্তন যে আমাদের সমাজকেও বদলে দিচ্ছে, তার নবীনতম উদাহরণ পশ্চিম উপকূলের দাবানল। আমাদের গ্রহের সুরক্ষাই এখন ভোটবাক্সে।
ভোট দিন এমন করে যেন আপনার জীবন এর উপর নির্ভরশীল কারণ এটা তাই। দাবানলের ছবি পোস্টের সঙ্গেই প্রকারান্তরে ডেমোক্র‌্যাট প্রার্থীদের হয়ে ভোটের প্রচারও করে ফেললেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সারা বিশ্বে তুমুল জনপ্রিয় বারাক ওবামার ওই টুইট পোস্টে ইতিমধ্যেই তিন লাখ ‘‌লাইক’‌ এবং কয়েকশো ‘‌কমেন্ট’‌ পড়েছে।

ওবামার পথে হেঁটেই ক্যালিফোর্নিয়ার অনেক সাধারণ মানুষও দাবানলের ফলে পাল্টে যাওয়া আকাশের রঙের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দাবানলে ওরেগনের পাঁচটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এবং নিয়ন্ত্রণে আসার বদলে উত্তরোত্তর তাপ বেড়েই চলেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au