বিজ্ঞান ও প্রযুক্তি

দিনাজপুরের গার্লস ক্লাব, ফেইসবুক গ্রপে ১ম বর্ষে  পদার্পণ

  • 5:49 pm - September 11, 2020

রাকিবুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি : বর্তমান সময়ে দেশ পরিচালনা সহ দেশের বিভিন্ন সেক্টরে প্রতিনিধিত্ব করছেন নারীরা । তথ্য প্রযুক্তির সম্ভাবনার এ যুগে নারীর পথচলা আরো সুগম হয়েছে । পাশাপাশি ঘর-সংসার-বাচ্চা সামলেও অধিকাংশ নারী অনলাইন বিজনেস এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন ।অনলাইন বিসনেস প্লাটফর্মগুলোর মধ্যে দিনাজপুরে “Dinajpur girls club” নামক ১২হাজার সদস্য বিশিষ্ট ফেইসবুক গ্রুপ ব্যাপক সাড়া জাগিয়েছে । দিনাজপুরের গার্লস ক্লাব, ফেইসবুক গ্রপে ১ম বর্ষে  পদার্পণ। অথনৈতিক স্বাবলম্বীসহ নারী জাগরনেও তাদের আরো এগিয়ে নিতে গ্রুপটি কার্যকরী ভুমিকা পালন করছে বলে দাবী করছেন গ্রুপের পরিচালক ও সদস্যরা ।

গ্রুপ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় টেষ্ট ফুড রেষ্টুরেন্ট এ অনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুই এমপি ।
এসময় বিশেষ অতিথি ছিলেন রোজ গ্লামার ফ্যাশন হাউজ ও বিউটি পার্লার এর স্বত্তাধীকারী শাহানাজ বেগম রোজী ।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন “Dinajpur girls club”গ্রুপ এর প্রতিষ্ঠাতা এ্যাডমিন আফরিন মউ ও আফরোজ মাহমুদ বন্যা ।
গ্রুপ এর মডারেটর আসমা মুন,রেনেসা আলম,সিলভি মুন.তাসপিয়া রহমান,আনোয়ারা স্বপনা ।
এসময় গ্রুপের পরিচালক বৃন্দ বলেন প্রতিষ্ঠা লঘ্ন থেকেই আমাদের গ্রুপ এর মুল উদ্দেশ্য ছিল নারী জাগরনে ও তাদের অর্থনৈতিক উন্নতি ঘটানো ।জানিনা আমরা কাঙ্খিত স্বপ্নে কতদুর এগোতে পেরেছি কিন্তুু গ্রুপ সদস্যবৃন্দের সময়ের সাথে পরিবর্তন দেখে আমরা অনেক খুশি ।আমাদের সদস্যরা বিভিন্ন ভাবে তাদের প্রতিভা বিকষিত করছেন ।অনেকের অর্থনৈতিক চাকা ঘুরতে শুরু করেছে । গ্রুপ থেকে ভবিষ্যতে দিনাজপুরের নারী ভালো কিছু করবে ও বিশ্বজুড়ে সুনাম বয়ে আনবে বলে দাবী করেন গ্রুপ এর প্রতিষ্ঠাতা এ্যাডমিনবৃন্দ ।

করোনাকালীন এ সময়ে দুস্থ নারীদের মানসিক ও আর্থিক সাপর্ট দিচ্ছেন গ্রুপের পরিচালকবৃন্দ। গ্রুপের ফান্ডকে কাজে লাগিয়ে প্রায় ৮০জন নারীদের পরিস্থিতির সাথে ভেঙ্গে পরতে দেননি তারা ।

গ্রুপের একজন সদস্য হাসিনা মাহমুব বলেন খুব অল্প সময় হল আমি এই গ্রুপ এ জয়েন্ট করেছি ।গ্রুপ এর পরিচালকদের দিকনির্দেশনা ও সদস্যবৃন্দের কার্যক্রম অনুসরন করে খুব অল্প বিনিয়োগ করে অনলাইনে বিভিন্ন হাতের কাজ করা দরজা জানালার কাপড়,কারুকার্জ সম্মিলিত নকশা করা পাপোছ,বিভিন্ন ডিজাইনের শাড়ি নিয়ে কাজ শুরু করি ।প্রথম প্রথম একটু বুষতে কষ্ট হলেও এই গ্রুপ থেকে আমার সর্বচ্চো প্রডাক্ট সেল হয়েছে ৪০হাজার টাকার ।বর্তমানে আমাকে অনুসরন করে আরো ৫জন নারী কাজ করছেন এবং তারাও নিজেদের মোটামুটি সাবলস্বী হতে পেরেছেন ।আরেকজন সদস্য সাকিরা সোহেলি বলেন আমি বর্তমানে বাইরের দেশের প্রোডাক্ট ইমপোর্ট করছি এবং গ্রুপ এর মাধ্যমে ৬৫হাজার টাকার সেল করতে পেরেছি ।

প্রুপ এর আরেক সদস্য মনি রহমান বলেন ছাত্রজীবন থেকেই আমার ইচ্ছা ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা ।জীবনের প্লাটফর্মে নিজেকে দাড় করানোর ইচ্ছায় পথচলা তেমন মসৃন ছিলনা ।কলেজ লাইফ অতিবাহিত করতে করতে নিজের স্বপ্ন গুলোকেও এগুতে থাকি আমি ।কিন্তু হঠাত করোনার এ ছন্দপতনে আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়ি ।এরি মাঝে হঠাত এক আপুর মাধ্যমে আমি দিনাজপুর গার্লস গ্রুপ এ জয়েন হই ।বর্তমানে আমি এ গ্রুপের মাধ্যমে নিজের হাতে সুতো দিয়ে নকশা করা ওড়না,বুটিকস,থ্রি পিস নিয়ে কাজ শুরু করি এবং ব্যাপক সাড়া পাই ।বর্তমানে আমি জীবনলক্ষে পৌছানোর আশার আলো দেখতে পাচ্ছি ।

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au