আন্তর্জাতিক

চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, খাশোগিকে হত্যার পর সৌদি যুবরাজকে সুরক্ষা দেন ট্রাম্প!

  • 6:40 am - September 11, 2020

নতুন সময় ডেস্ক : এবার প্রকাশ্যে এল তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাশোগি হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে। ওই হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে নিরাপত্তা দিয়েছিলেন ট্রাম্প। এমনকি বিষয়টি দম্ভ করেও বলেছিলেন তিনি।

মার্কিন অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডের প্রকাশিতব্য একটি বইতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে খাশোগির আততায়ীর হাতে নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র সৌদি যুবরাজকে সুরক্ষা দিয়েছিল বলে ট্রাম্প দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন।

খাশোগির হত্যার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের হট্টগোল লাগিয়ে দেওয়া নিয়ে উডওয়ার্ডের বইতে ট্রাম্পের একটি উদ্ধৃতি উঠে এসেছে, যাতে তিনি বলেন, আমি তাকে রক্ষা করেছি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে ছেড়ে দিতে আমি কংগ্রেসকে পাশে পেয়েছিলাম। যুবরাজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে আমি তাদের থামিয়ে দিতে সক্ষম হয়েছিলাম।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এ কলাম লেখক তার বিয়ে সংক্রান্ত কাগজপত্র তুলতে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে আর ফেরত আসেননি। ৫৯ বছর বয়সী এ সাংবাদিক কনস্যুলেটের ভেতরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সৌদি যুবরাজের সমালোচক এ সাংবাদিক যুক্তরাষ্ট্র থেকে ইস্তাম্বুলে গিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক উডওয়ার্ডকে সেসময় বলেছিলেন, যুবরাজের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে এটি তিনি বিশ্বাস করেন না।

যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে যে, এ হত্যাকাণ্ডের জন্য মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশ ছিল।

খাশোগি হত্যাকাণ্ডে মার্কিন আইনপ্রণেতারা ক্ষোভ প্রকাশ করলেও কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি করেন ট্রাম্প। সৌদি আরব ও আরব আমিরাতকে ৮ বিলিয়ন ডলারের মিসাইল ও অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র বিক্রির চুক্তি করেন তিনি।

এই অস্ত্র চুক্তি এবং ইয়েমেনে সৌদি-আমিরাতের অভিযানের বিরুদ্ধে কংগ্রেসের তিনটি রেজুলেশন আটকে দেন তিনি।

আসছে ১৫ সেপ্টেম্বর উডওয়ার্ডের বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au