ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সভা, প্রচার-প্রচারণা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায়
ভেনিসের মেস্রের বিসমিল্লাহ রেস্টুরেন্ট এ বাংলাদেশী বংশভুত কনসিলিয় দি মুনিচিপালিতা (মেস্ত্রে – কারপেনেদো ) ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী আফাই আলীর সমর্থনে বাংলাদেশী ভোটারদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ কামরুল সারোয়ারের সন্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস এর গণযোগাযোগ পরিবহন ভেনিস এর সাবেক সেক্রেটারি জেনারেল উমবের্তো ত্রনকিন, মেস্রে কারপেনেদো কমুনের সদস্য প্রার্থী ইলেনিয়া মারতিন,ছেরজো ফিরপো -দিরেত্তিভো চিরকোলা আলতোবেল্লা, এম ডি আক্তার উদ্দিন ( সদস্য পার্তিত ডেমোক্রেটিক ) এবং রফিকুল বারী( পিডি সদস্য) ।এছাড়া ও ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ইতালিয়ান পাসপোর্টধারীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিগণ আসন্ন সিটিকর্পোরেশন নির্বাচনের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।সেই সঙ্গে কাউন্সিলর প্রার্থী আফাই আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সে সময় টেলিফোনে বক্তব্য রাখেন জোটের মেয়র প্রার্থী পাওলো বারেত্তা।
উপস্থিত বাংলাদেশী ভোটারদের মধ্যে বক্তব্য রাখেন , নজরুল ইসলাম , নুর আলী পাঠান , আমিনুর রহমান খান, সহ আর ও অনেকে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে কাউন্সিলর প্রার্থী আফাই আলী সকলকে ধন্যবাদ জানান এবং তাকে ভোট প্রদানের জন্য অনুরোধ করেন। সে সময় প্রজেক্টরের মাধম্যে দেখানো হয় ভোট প্রদান কিভাবে করতে হবে। পরিচিতি সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au