বাঘারপাড়া প্রতিনিধি (যশোর) : বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের জানাযায় স্ট্রোক করে লাশ হয়ে ফিরলেন শরিফুল ইসলাম।
আজ দুপুরে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে নাজমুল ইসলাম কাজলের জানাযায় এই ত্যাগী আওয়ামীলীগ নেতার স্ট্রোক হয়ে মৃত্যু ঘটে।
দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান কাজলকে শেষবারের মতন দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। এলাকাবাসী কাজলের এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। প্রিয় নেতার মৃত্যুতে শোকে কাতর এলাকাবাসী। শরিফুল ইসলাম এসেছিলেন প্রিয় নেতার জানাযায়। শেষবারের মতন একবার দেখতে।নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারেননি ধলগ্রাম ইউনিয়নের ত্যাগী আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম। হঠাৎকরে জানাযায় দাড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শরিফুল ইসলামের এমন মৃত্যুতে শোকে কাতর বাঘারপাড়ার সর্বস্তরের জনগন।
শরিফুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এমপি রনজিত রায়, ধলগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দিন মিনা।
প্রসঙ্গত. সোমবার বিকালে (৭ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ট্রাক ও পাজেরো মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল) সহ ৪ জন মারা যান।
নতুন সময় / টিআই