প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে, শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ করেন তিতুমীর কলেজ ছাত্রদল।
শুক্রবার (১ মে) বাড্ডা শাহজাদপুর এলাকায় তারা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম-এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব আলম মাহাবুব, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল।
এছাড়া, উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা, পরিকল্পনা সম্পাদক রিমু হোসেন, ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির ও হল শাখা ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au