প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
যশোর বাঘারপাড়া: বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের জানাযার নামাজ পড়তে গিয়ে স্ট্রোক এর শিকার হয়ে মারা গিয়েছেন ধলগ্রাম ইউনিয়নের আ.লীগ নেতা শরিফুল ইসলাম (শরাফত)।
আজ দুপুরে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় এই দুঃখজনক ঘটনাটা ঘটে।
জানা যায় শরিফুল অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে রবিউল ইসলাম রবি, রিয়াজ , ও শাহবুর তাকে হসপিটালে নিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় চেয়ারম্যান কাজলের জানাযার নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে। এলাকাবাসী কাজলের এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
এ জন্য সারা বাঘারপাড়া বাসী শোকে জর্জরিত।
কাজলের জানাযার নামাজ পড়তে গিয়ে ধলগ্রামের সৎ নিষ্ঠা আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চেয়ারম্যান কাজলের এমন অকাল মৃত্যুতে তিনি ও শোকে কাতর ছিলেন।
এদিকে শরিফুল ইসলাম মারা যাওয়ায় শোকে কাতর এই ধলগ্রাম ইউনিয়ন।
শরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধলগ্রাম ইউনিয়ন বাসী।
শরিফুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ধলগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান বাবু সুভাষ দেবনাথ অবিরাম।
ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সবচেয়ে কাছের মানুষ ছিলেন শরিফুল ইসলাম (শরাফত)।
শরিফুলের এই মৃত্যুতে রবিউল ইসলাম রবিও শোকে কাতর। তিনিও গভীর শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত. সোমবার বিকালে (৭ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ট্রাক ও পাজেরো মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল) সহ ৪ জন মারা যান।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au