সারাদেশ

বজ্রপাতে দুই জেলায় ৬ জনের মৃত্যু

  • 7:09 pm - September 07, 2020

কুষ্টিয়া ও নড়াইল প্রতিনিধি : কুষ্টিয়া ও নড়াইলের পৃথকস্থানে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। কুষ্টিয়ার দৌলতপুরে পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু। অন্যদিকে বগুড়ার সোনাতলা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাতে মারা যান কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষক। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে। মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টির সঙ্গে প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এছাড়া বেলা আড়াইটার দিকে উপজেলার চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।

স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়ার সোনাতলা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে ও দিগদাইড় ইউনিয়নের বুড়ারদহ ব্রীজে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭), মধুপুর গ্রামের সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, উপজেলার দিগদাইড় ইউনিয়নের বড়ুারদহ ব্রীজের কাছে মাছ ধরছিলেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুমন কুমার (১৬)। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমন কাতলাহার গ্রামের সুভাষ কুমারের ছেলে।

অপরদিকে বেলা ১২টার দিকে সোনাতলা থানার মধুপুর গ্রামের মাটিয়ালি বিলে মাছ ধরার সময় বাবা সিদ্দিক হোসেন (৪০) ও তার ছেলে সিয়াম (১০) বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au