আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জি

  • 8:03 am - September 03, 2020

নতুন সময় ডেস্ক : এবার বিশ্বের ধনী নারীদের তালিকার শীর্ষে আছেন ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট। তিনি আমাজনের বেজোসের সাবেক স্ত্রী। তার সম্পদের মোট মূল্য ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ ধনী নারীর আসন দখল করেছেন ম্যাকেঞ্জি স্কট।

এর আগে, গত বছরের এপ্রিলে বিয়ে বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি। খবর ব্লুমবার্গ এর।
জানা গেছে, করোনাভাইরাস মহামারীতে লকডাউনের সময় থেকে অনলাইন বিক্রি ও হোম ডেলিভারি বেড়েছে অবিশ্বাস্যভাবে। ফলে আমাজনের শেয়ারের দামও বেড়েছে বহুগুণ।

এতে স্বাভাবিকভাবেই সম্পদ বেড়েছে বেজোস ও ম্যাকেঞ্জির। আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ ও টেক্স ফেয়ারনেসের বিশ্লেষণ অনুযায়ী, গত মার্চে করোনা প্রতিরোধে লকডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সম্পদ এক সঙ্গে প্রায় ৮০০ বিলিয়ন ডলার বা ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।
উল্লেখ্য, বর্তমানে ইকমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী। আর শীর্ষ তিনের মধ্যে রয়েছেন বিল গেটস, টেসলার ইলন মাস্ক আর ফেসবুকের মার্ক জাকারবার্গ। সম্প্রতি জাকারবার্গকে হটিয়ে তৃতীয় অবস্থানে চলে এসেছেন ইলন মাস্ক।

এভাবে বিশ্বের বিলিয়নেয়ারদের র‌্যাংকিংয়ে কিছুটা রদবদল হয়েছে। আর তাদের সাথে ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au