আন্তর্জাতিক

প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠাকে আবেগঘন চিঠি সোনিয়া গান্ধীর

  • 8:54 am - September 01, 2020

নতুন সময় ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জির মৃত্যুতে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির উদ্দেশে চিঠি লিখেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। আবেগঘন ওই চিঠিতে সহকর্মী প্রণবের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সোনিয়া।

সোনিয়া গান্ধী বলেন, গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। দশকের বেশি সময় ধরে প্রণব জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন।

সোনিয়ার চিঠি নিচে তুলে ধরা হলো-

‘প্রিয় শর্মিষ্ঠা,
যদিও আপনার শ্রদ্ধেয় বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন, তবু তার মৃত্যুসংবাদ একটা বিরাট ধাক্কা।
পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কীভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন।

যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা।

দলমত-নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে তার হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গেছেন। গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি-ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তার সঙ্গে কাজ করার।

তার কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং সর্বদা তার স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।
এই শোকের সময় আপনার, আপনার দাদা এবং গোটা পরিবারের জন্য আমার প্রার্থনা। প্রণবদা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তার আত্মা শান্তি লাভ করুক।

আন্তরিক শোকসহ
সোনিয়া গান্ধী’

গত সোমবার বিকেলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি না ফেরার দেশে পাড়ি জমান। উপমহাদেশের গুণী এ রাজনীতিবিদের মৃত্যুতে দেশ-বিদেশের রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au