বিশেষ

ফুুলবাড়ীতে দির্ঘদিনের পানি নিস্কাশন সমস্যা সমাধাণ

  • 7:39 am - August 31, 2020
ফুুলবাড়ীতে দির্ঘদিনের পানি নিস্কাশন সমস্যা সমাধাণ

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কানাহার এলাকায় দির্ঘদিন ধরে পানি নিস্কাশন নিয়ে যে সমস্যা ছিলো তা উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এর প্রচেষ্টায় সমাধাণ হলো।

পৌর শহরের কানারহার এলাকার পানি নিস্কাশন নিয়ে দির্ঘদিন ধরে যে সমস্যা সৃষ্টি হয়েছিলো তা গতকাল রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের সহোযগিতায় সমাধান হয়েছে।

এতে ঐ এলাকার প্রায় ১শত একর অনাবাদি হয়ে পড়ে থাকা জমি আবাদের উপযুক্ত হয়ে উঠেছে ।

কানাহার এলাকার মোজাফ্ফর হোসেন,জাহাঙ্গীরসহ একাধিক এলাকাবাসি বলেন,এই এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকাল এলে বৃষ্টির পানি জমে থাকায়,জমি গুলো আবাদ করা সম্ভব হয় না এবং ঘনবৃষ্টিতে পানি বাড়ী ঘরে প্রবেশ করে জলবদ্ধতা সৃষ্টি হয়,এতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এ কারনে তারা দির্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। বার বার অনেককে বলেও কোনো সুরাহা পাননি তারা। অবশেষে উপজেলা চেয়ারম্যান এর সরনাপর্ন হয়ে বিষয়টি তাকে জানালে, তিনি তড়িৎ গতিতে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল আলম ও সহকারি কমিশনার ভূমি কানিজ আফরোজসহ সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসির সুবিধার কথা চিন্তা করে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন তার ব্যাক্তিগত তহবিল থেকে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতর দিয়ে পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন খনন কাজ শুরু করেন।

এতে করে ওই এলাকার দির্ঘদিনের যে পানি নিস্কাশন সমস্যা ছিলো তা সমাধান হলো । উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন জনগন তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই তাদের সুবিধা অসুবিধা দেখা আমার কর্তব্য। তাই তারা যাতে ভালো থাকে সেই জন্য তাদের পাশে আমি সবসময় আছি।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এর প্রচেষ্টায় আলোচনার ভিত্তিতে এলাকার মানুষের সমস্যার কথা চিন্তা করে স্কুলের ভিতর দিয়ে এই ড্রেনটি খনন কাজ শুরু করা হয়েছে, এটি পৌরসভার মুল ড্রেনে গিয়ে সংযুক্ত হবে । এই সমাধানের মাধ্যমে এলাকাবাসির দির্ঘদিনের চাওয়া পূর্ণ হলো।

 

নতুনসময়/টিআই

এই শাখার আরও খবর

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

কুরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ ও নির্ধারিত স্থানে ফেলতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

ঢাকা: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও…

ইতালির ভেনিসে বাড়ছে পর্যটকদের ভিড়, বিভিন্ন শহর হতে আসছে বনভোজনে

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : শীত মৌসুম শেষ হবার সাথে সাথে ইতালির পর্যটন নগরী জলকন্যা খ্যাত ভেনিসে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে…

ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে প্রবল : টেকনাফে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমে জানিয়েছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির যে গতিপ্রকৃতি,…

বিএনপির কর্মসূচি: রাজপথে শক্তি বাড়ছে কি?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কোনো কর্মসূচি মানেই গোটা কয়েক অপরিচিত মুখ আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুটহাট পথে নেমে ঝটিকা মিছিল করেই শেষ…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর মানিকের মাংস ও চাল বিতরণ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাংস ও…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au