ফিচার

অনেকে আসলো গেলো, শাকিব খানের দিন কিন্তু শেষ হয়নি: হিমেল

  • 6:14 pm - August 27, 2020

ঢাকা: ঢাকাই সিনেমার প্রাণভোমরা শাকিব খানের ক্যারিয়ার দুই দশকের বেশি সময়ের। এর মধ্যে এক যুগ ধরে তিনি ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছেন। দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসায়িক সাফল্যে তার ধারেকাছেও কাউকে পাওয়া যায় না।

কিন্তু নানান সময়ে শাকিব খানকে পিছু হটানো কিংবা থামিয়ে দেয়ার চেষ্টা করেছেন অনেকেই। যা এখনো চলমান। এসব বিষয় নিয়ে শাকিব নিজে তেমন কিছুই বলেন না। তবে তার হয়ে ইন্ডাস্ট্রির অনেকে গত এক যুগের ইতিহাস তুলে ধরেন।

এবার তরুণ নির্মাতা হিমেল আশরাফ মুখ খুলেছেন এই প্রসঙ্গে। ফেসবুকে তিনি পোস্ট দিয়ে শাকিব খান এবং ইন্ডাস্ট্রির কিছু নোংরা দিক নিয়ে কথা বলেছেন।

হিমেল আশরাফ লিখেছেন, দশ-বারো বছর আগে থেকেই শুনেছি শাকিব খানের দিন শেষ। তার পর দিন, মাস, বছর গড়িয়ে অনেক বেলা গেল। অনেকে আসলো গেল, শাকিব খানের দিন কিন্তু শেষ হয় নাই। কেউ তার সাথে কাজ করে বড় হতে চেয়েছে, কেউ তাকে ব্যবহার করে বড় হতে চেয়েছে, কেউ তাকে গালি দিয়ে বড় হতে চেয়েছে। এইটা সব ইন্ডাস্ট্রিতেই হয়। বড় গাছে বাতাস লাগে বেশী।

হিমেল আরও লিখেছেন, অনেকের হাতে কাজ নাই, অনেকে আর ফোকাসে নাই, শাকিব খানকে নিয়ে দুইটা খারাপ কথা বললে নামে তাদের নিউজ হয়, তাদের নিয়ে আলোচনা হয়, তাই অনেকেই এইটা করে নিজের বেঁচে থাকার আওয়াজ দিচ্ছে। যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ নাই তাই সবাই আছে চাপার উপর। মুখে মুখে সবাই প্রতিদিন বাহুবলী আর টাইটানিক বানায়। এ ওরে, ও এরে নিষিদ্ধ করে খবরের পাতায় নিজের নাম খোঁজে। ব্যাক্তিগতভাবে আমি মনে করি, এসব করে কেউ বেঁচে থাকতে পারে না, থাকে নাই। দিন শেষে সেই থাকে যে কাজ করে, ভাল কাজ করে,করবে। পচা জিনিসে গুতাগুতি করলে গন্ধ বাড়ে, আমাদের এসবে মনযোগ না দিয়ে কাজে মনযোগ দিতে হবে। তবে চিনে রাখতে হবে কারা কাজের মানুষ আর কারা আকামের।

করোনার প্রসঙ্গ টেনে হিমেল লেখেন, করোনার পর সব বদলে গেছে। আগের পৃথিবী আর আসবে না। সিনেমা ইন্ডাস্ট্রিও বদলে গেছে। এখন সময় সেই নতুন দিনে নতুনভাবে শুরু করা। ভাল কাজই হবে এসব নোংরামির ভ্যাক্সিন। সেই ভ্যাক্সিনের মূল উপাদান হচ্ছে দর্শক, তারা চাইলেই সব হয়। নতুন দিন আসছে, আসবে।

প্রসঙ্গত, ছোট পর্দায় আলো ছড়ানো নির্মাতা হিমেল আশরাফ। নির্মাণে তার স্বকীয়তা দেখিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এরপর ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা নির্মাণ করে জানান দিয়েছেন তার সিনেমা নির্মাণের দক্ষতা। শাকিব খানকে নিয়ে তিনি ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমা নির্মাণ করবেন। যার ঘোষণা অনেক আগেই এসেছে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au