আন্তর্জাতিক

হিজবুল্লাহর চৌকিতে ইসরায়েলি বিমান হামলা

  • 7:23 am - August 26, 2020

নতুন সময় ডেস্ক : লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সকালে এই হামলা চালানো হয়। এর আগে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের দিকে গুলি করার অভিযোগ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। লেবাননের ভূখণ্ড থেকে ওই গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরায়েলি সেনা আঘাত পায়নি।

এই গুলিবর্ষণের জবাবে ইসরায়েলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার দেশটির সেনাবাহিনী জানায়, গুলিবর্ষণের জবাবে রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অ্যাটাক হেলিকপ্টারগুলো ও বিমান সীমান্ত এলাকায় হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে আঘাত হেনেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাসহ এক দল ইসরায়েলি প্রতিনিধি সোমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর তা আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে আলোচনা করতেই তাদের এই সফর। গত ১৩ আগস্ট মার্কিন মধ্যস্থতায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্থাপনের ঘোষণার পর এই প্রথম ত্রিদেশীয় কোনো বৈঠক হতে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, দূতাবাস খোলা, বাণিজ্য ও ভ্রমণের মতো বিষয়আশয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রেইন ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন উপদেষ্টা অ্যাভি বারকোইটজসহ অন্যান্য কর্মকর্তা ইসরাইলি প্রতিনিধিদলের সঙ্গে ভ্রমণে থাকবেন। সফরে দখলদার দেশটির প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন মেইর বিন-শাব্বাট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় এসব তথ্য দিয়েছেন।

কুশনার, ও’ব্রেইন ও বারকোইটজের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে এক সিনিয়র কর্মকর্তা। সফরকারী দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রিয়ান হুকেরও থাকার কথা রয়েছে। তেলআবিব থেকে একটি ইসরাইলি বিমানযোগে মার্কিন ও ইসরায়েলের কর্মকর্তারা আবুধাবিতে যাবেন। দুই দেশের মধ্যে যেটি হবে প্রথম কোনো বাণিজ্যিক বিমানের ভ্রমণ।

বিমান, বাণিজ্য, পর্যটন, আর্থিক, স্বাস্থ্য, জ্বালানি ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সহযোগিতা নিয়েও ব্যাপক আলোচনা হবে বলে জানা গেছে। নেতানিয়াহু বলেন, এটি এক ঐতিহাসিক চুক্তি। এ অঞ্চলের অন্যান্য দেশও আমাদের শান্তির দলের যোগ দেবেন বলে আশা করছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au