আন্তর্জাতিক

ভারতে করোনা, টানা ১৮ দিন ধরে আক্রান্তে শীর্ষে

  • 8:03 am - August 22, 2020

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়ল ভারত। একই সঙ্গে টানা ১৮ দিন বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে করোনার নতুন ‘হটস্পট’ দক্ষিণ এশিয়ার দেশটি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৫ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে। এনডিটিভি জানায়, ১৮ দিন ধরে ভারত দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যদিও মোট আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়। এদিকে ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ২০০ জন। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮১৩ জনে।

করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৭ লাখ ১০ হাজারের মতো। বৈশ্বিক তালিকায় ১ লাখ ৭৯ হাজার ২০০ মৃত্যু নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত প্রায় ৫৮ লাখ। আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি।

প্রায় ৬০ হাজার মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো। করোনাভাইরাসের নতুন হটস্পট ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ হাজারের মতো। দেশটি রয়েছে চতুর্থ স্থানে। অবশ্য ৩০ লাখের কাছাকাছি আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au