প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মো: নাজমুল হুদা মানিক: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জননেত্রী শেখ হাসিনার উপর সংগঠিত হওয়া গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
শীববাড়ীস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট, শুক্রবার সস্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাজমা আজাদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক স্বপ্না সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, জেলা মহিলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আনোয়ারা বেগম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, সেলিনা আক্তার, মহানগর মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইলোরা পারভীন স্বম্পা, মহিলা আওয়ামীলীগ নেত্রী পারভীন আক্তার, বিনা দেবনাথ প্রমুখ।
আলোচনা শেষে ২ শে আগষ্ট সহ সকল শহীদদের আত্বার শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। এর আগে সকল শহীদদের সম্মার্থে ১মিনিট নিরবতা পালন করা হয়।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au