নিজস্ব প্রতিবেদক: মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রাজু ও এস এল এ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানার সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সাম্প্রতি মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলসের সঙ্গে মানবাধিকার সংস্থার চেয়ারম্যানের মাধ্যমে এই চুক্তি করা হয়।
এই চুক্তিটিতে ছিলো মানবাধিকার সংস্থার সকল প্রোগ্রামে সৌজন্যে হিসাবে মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্মকর্তারা থাকবেন।
এ চুক্তির সময় উপস্থিত ছিলেন এস এল এ মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য জসিম উদ্দিন সোহাগ।
এটিকে চুক্তির জন্য এস এল এ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানানো হয়।

মানবাধিকার সংস্থা ও মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলসের চুক্তির পর পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন
এ চুক্তি স্বাক্ষরের পর আগামী ২২ শে আগস্ট শনিবার ফাউন্ডেশন অফ সোশাল এন্ড লিগ্যাল এফেয়ারস হিউম্যান রাইটস (এস এল এ) মানবাধিকার সংস্থার উদ্যোগে বেলা ১১ টায় এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শাহ আলম সরকার (এজিএম গ্লোবাল আউট ওয়ার লিমিটেড), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফয়সাল আহমেদ রাজু (মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির চেয়ারম্যান), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আবুল কালাম আজাদ (পুলিশ পরিদর্শক প্রশাসন ডিএমপি ঢাকা), এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন মোঃ আল আমিন (পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্ট সাভার মডেল থানা)।
এছাড়া এ পূর্ণমিলনী অনুষ্ঠানে ফাউন্ডেশন অফ সোশাল এন্ড লিগ্যাল এফেয়ারস হিউম্যান রাইটস (এস এল এ) মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দরাও উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মো: জে এইচ রানা চেয়ারম্যান (এসএলএ) মানবাধিকার সংস্থা।
এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাহিবা ট্যুরস এন্ড ট্রাভেলসের ডিরেক্টর খালেদ মামুন ও জি এস মুন্না মিলন (ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা)।
ফাউন্ডেশন অফ সোশ্যাল এন্ড লিগ্যাল এফেয়ারস হিউম্যান রাইটস (এস এল এ) এর সাধারণ সম্পাদক মো: অনিকুল ইসলাম স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো হয়। ওই আমন্ত্রণে বলা হয় উক্ত পূর্ণ মিলন অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
নতুন সময়/টিআই