আন্তর্জাতিক

করোনায় মাদক-জঙ্গি রোধে কঠোর ব্যবস্থা : র‌্যাব ডিজি

  • 9:57 am - April 25, 2020
করোনায় মাদক-জঙ্গি রোধে কঠোর ব্যবস্থা : র‌্যাব ডিজি

ঢাকা: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় মুহূর্তে মাদক, সন্ত্রাসী-দস্যুপনা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধিরোধে কঠোর থেকে কঠোরতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থাদি নিয়ে সাংবাদিকবৃন্দের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের উদ্দেশে নবনিযুক্ত মহাপরিচালক বলেন, র‌্যাব করোনার মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এর পরেও সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছেন। আড্ডা সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাব- সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। টহল দেবে র‌্যাব।

আবদুল্লাহ আল মামুন বলেন, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাবের পেট্রলিং আরো বাড়ানো হবে। কোথায় আড্ডাবাজি হচ্ছে আমাদেরকে জানান, দ্রুত সেখানে পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকার র‌্যাব ব্যাটালিয়নের টহল পার্টি।

নতুন র‌্যাব মহাপরিচালক বলেন, জঙ্গি, মাদক, সন্ত্রাসী যত অবৈধ কার্যক্রম রয়েছে তাদের দায়িত্বের সঙ্গে নজরদারি করছে র‌্যাব। ইতিমধ্যে ৩২ জন জঙ্গি, এক হাজার ৮২ জন সাধারণ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু মাদকের চালান এই করোনার প্রাদুর্ভাবের মুহূর্তেও আটক করেছি।’

তিনি বলেন, করোনার দুর্যোগ মুহূর্তে পণ্যবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করছে র‌্যাব। সবজিবাহী যানবাহন আসছে, র‌্যাব সেখানে সহযোগিতা করছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, সবজির গাড়িতে মাদক আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে আটক করছে। আমাদের গোয়েন্দা টিমের সদস্যরা সক্রিয় রয়েছে। সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে যদি মাদক সরবরাহের কোনো তথ্য থাকে তাহলে র‌্যাবকে জানান, দ্রুত ব্যবস্থা নেবে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au