সারাদেশ

রাজশাহীতে ৩০০ টাকা সুপারি দিয়ে শিশুকে হত্যা করালো মামী

  • 1:35 am - August 14, 2020

সাফিয়ান স্বাধীন,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী চারঘাটে দেড় বছরের শিশু আজমাইন সারোয়ার আলিফ হত্যা রহস্যের উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। যাদের একজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার আলিফ হত্যার মুল পরিকল্পনাকারি শিশুটির মামি পারভীন বেগম আদালতে জবানবন্দি দিয়েছে। পুর্বশত্রুতার জের ধরে ৩০০ টাকার বিনিময়ে এক মাদকাশক্তকে দিয়ে শিশুটিকে নদীতে ফেলে হত্যা করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গত ৯ আগস্ট চারঘাট মডেল থানাধীন কালুহাটি গ্রাম সংলগ্ন বড়াল নদীতে ভাসমান অবস্থায় এক বছর সাত মাস বয়সী শিশু আজমাইন সারোয়ার আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু আলিফের মা চম্পা বেগম বাদী হয়ে তার ভাবী পারভীন বেগমকে আসামী করে চারঘাট থানায় মামলা দায়ের করেন।

চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে পারভীন বেগমকে (৩৫) গ্রেপ্তার করে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, একই গ্রামের মাদকাসক্ত তার সহযোগী আজাদকে (৩৬) নিয়ে ৭ আগস্ট শিশু আলিফকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে পারভীন। সেই পরিকল্পনা মোতাবেক ৮ আগস্ট শিশুটিকে কোলে নিয়ে পারভীন তার বাড়ীর সামনে রাস্তায় অপেক্ষমান সহযোগী আজাদের কাছে হস্তান্তর করে। আসামী আজাদ শরীর থেকে রুপার চেইন ও কোমরের বিছা খুলে নিয়ে শিশুটিকে বড়াল নদীতে ফেলে দেয়। এর পর আজাদ গিয়ে পারভীনকে রুপার চেইন ও কোমরের বিছা দেয়। এ জন্য পরভীন আজাদকে ৩০০ টাকা দেয়।

ইফতে খায়ের আলম বলেন, পারভীনকে নিয়ে অভিযান চালিয়ে তার বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় লিচু গাছের তলায় আবর্জনার স্তুপের নিচে মাটিতে পোতা অবস্থায় শিশু আজমাইন সারোয়ার আলিফের রুপার চেইন ও কোমরের বিছা উদ্ধার করা হয়। পারভীন দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। আসামী আজাদকেও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

সাফিয়ান স্বাধীন/রাজশাহী

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au