সারাদেশ

সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

  • 12:00 pm - August 13, 2020

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়ায় লক্ষে নওগাঁর সাপাহারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সাপাহার থানার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। এতে সভাপতিত্ব করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আকবর আলী, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক প্রমূখ।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং পুলিশিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছাতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগনের ভোগান্তি কমাতে এবং আস্থা অর্জনে এই পুলিশিং বিট কার্যকর ভুমিকা রাখবে। বিট পুলিশিং কার্যালয়ে একজন উপ পরিদর্শক, একজন সহকারী উপ পরিদর্শক নিয়মিত দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

এসময় পুলিশ সদস্য, ইউপি সদস্যগন, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au