প্রবাস

গ্রীসে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন

  • 11:08 am - August 13, 2020

জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : অন্যায় ও অশুভ শক্তিকে দূর করে ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে শ্রীকৃষ্ণের মানবতার দর্শনকে স্মরণ করে গ্রীসে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু কমিউনিটি ইন গ্রীস বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে। এ উপলক্ষে এথেন্সের ওমোনিয়ায় অবস্থিত শ্যাম মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দ। মন্দিরে পূজারী ও ভক্তবৃন্দ সমবেত হয়ে ধর্মীয় অর্চণার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করেন এবং দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রতি বছর শুভ জন্মাষ্টমী উপলক্ষে এথেন্সে বিশেষ সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করে থাকেন হিন্দু কমিউনিটি ইন গ্রীস কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কারণে সম্প্রীতি শোভাযাত্রা সম্ভব হয়নি। জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।দূতাবাসের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলাম সচিব সুজন দেবনাথ ও প্রহম সচিব খালেদ আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আরো উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগ, যুবলীগসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বিভাগ ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত নেতৃবৃন্দের সাথে জন্মাষ্ঠমীর সকল অনুষ্ঠানে যোগ অংশ নেন। এথেন্সের ওমোনিয়া কেন্দ্র থেকে শুরু করে সিনতাগমাতে অবস্থিত গ্রীক সংসদ ভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় সম্মিলিত হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্মীয় সহিঞ্চুতা এবং সম্প্রীতিপূর্ণ একটি দেশ। তিনি প্রবাসে বসবাস করেও ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার জন্য সকল সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান। আয়োজনকাগণ সমাগত মানুষের সামনে শ্রীকৃষ্ণের দর্শন, মানুষে মানুষে সম্প্রীতির আহ্বানকে তুলে ধরেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বর্ণনা দেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au