সারাদেশ

আটোয়ারীতে মেসার্স গনেশ ট্রের্ডাস এর মাধ্যমে টিবিসির পণ্য বিতরণ

  • 2:20 pm - April 24, 2020
আটোয়ারীতে মেসার্স গনেশ ট্রের্ডাস এর মাধ্যমে টিবিসির পণ্য বিতরণ।

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বারোআউলিয়া বাংলা মার্কেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে। মানুষ এসব পণ্য টিসিবির পরিবেশকদের ভ্রাম্যমাণ ট্রাক থেকে সামজিক দূরত্ব বজায় রেখে কিনতে পারছেন।

২৪ এপ্রিল শুক্রুবার ২০২০ তারিখ বিকাল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এই টিবিসি পণ্য বিক্রয় শুরু হয়। ৩ শতাধিক ভোক্তা সামাজিক দুরত্ব বজায় রেখে টিসিবির নিয়োগপ্রাপ্ত ডিলার শ্রীঃ ভানু ঘোষ, মেসার্স গনেশ ট্রের্ডাস এর মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে এসব পণ্য বিক্রয় করছে।

পরিদর্শনে গিয়ে জান যায়, ছোলাবুট প্রতি কেজি ৬০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, ভোজ্য তেল সয়াবিন ৫ লিটার ৪০০ টাকা এবং দুই লিটার ১৬০টাকা,খেজুর প্রতি কেজি ১২০টাকা দরে বিক্রয় করা হচ্ছে। ভোজ্য তেল জনপ্রতি কেউ ২ থেকে ৫ লিটার পর্যন্ত ক্রয় করতে পারছে।

টিসিবির পণ্য নিতে আসা, বারো আউলিয়া গ্রামের খোচপাড়ার মোঃ আবেদুল (৫৫) বলেন, করোনার কারণে সকল কার্যক্রম বন্ধ হয়ে আছে। বাজরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কোন আয় নেই পরিবারের। টিসিবির পণ্য নিতে বিকালে লাইনে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী এক কেজি ছোলা, আধা কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, দুইশ গ্রাম খেজুর ও দুই কেজি চিনি ক্রয় করেছি।। ফুলতলা এলাকার দিনমুজুর শহিদুল ইসলাম (৫০) বলেন, তেলের দাম কম,তাই দুই লিটার তেল কিনলাম ১৬০ টাকায়, বাজারে এর দাম ২৪০ টাকা। টিবিসি এর ডিলার মের্সাস গনেশ ট্রের্ডাস এর স্বত্বাধিকারী শ্রীঃ ভানু ঘোষ বলেন এ পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী এসব পণ্য বিতরণ করে আসছি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au