আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে অবশেষে বৈঠকের সিদ্ধান্ত ভারত-নেপাল

  • 7:45 am - August 12, 2020

তিন ভারতীয় ভূখণ্ডকে নেপালের নয়া মানচিত্রে অন্তর্ভুক্ত করাসহ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে দু-দেশের সম্পর্ক এখন তলানিতে। অতিরিক্ত চীন প্রীতি দেখাতে গিয়ে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজের গদিও টলমল। এমত অবস্থায় আগামী ১৭ আগস্ট দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে ভারত-নেপাল।

প্রায় নয় মাস পর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে দু-দেশের প্রতিনিধি আলোচনার টেবিলে মুখোমুখি হতে চলেছেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন নেপালে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাবাত্রা। নেপালের পক্ষ থেকে আলোচনায় যোগ দেবেন পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী।

নেপাল প্রশাসন সূত্রে খবর, নেপালের যে সমস্ত প্রকল্পে ভারত মূলধন বিনিয়োগ করেছে মূলত সেই সমস্ত বিষয়ে বৈঠকে পর্যালোচনা হবে। পাশাপাশি দু-দেশের সম্পর্কে যে চির ধরেছে, তার সমাধান সূত্র খোঁজারও চেষ্টা হবে।

দুই পক্ষের সম্মতিতেই আগামী ১৭ আগস্ট আলোচনার জন্য নির্ধারিত হয়। নয়াদিল্লির পক্ষ থেকে ১৭ আগস্টের বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আলোচনায় উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার উপর জোর দেওয়া হলেও সীমান্ত প্রসঙ্গ যে উঠবে, তা নেপালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি ভারতের ভূখণ্ড দাবি করা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরাকে অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে নতুন মানচিত্র তৈরি করে কেপি শর্মা অলির সরকার। নেপাল সংসদে তা পাসও হয়। সেই বিতর্কিত মানচিত্রটিই এবার জাতিসংঘ ও গুগলের কাছে পাঠানোর পরিকল্পনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী। যাতে গুগল সার্চে ওই তিন ভূখণ্ড নেপালের অংশ হিসেবে চিহ্নিত হয়। ভারতীয় ভূখণ্ডকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করা নিয়েই বিরোধের সূত্রপাত।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au