সারাদেশ

যশোরে ১০১ বছরের বৃদ্ধা মাকে হুইল চেয়ার প্রদান

  • 1:27 pm - August 11, 2020

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় ফিজারন নেছা (১০১) নামে সেই অসহায় বৃদ্ধা মা দেশসেরা উদ্ভাবক মিজানের সহযোগিতায় অবশেষে হুইল চেয়ার পেলো।তিনি বাঘারপাড়া থানাধীন ধলগ্রাম ইউনিয়নের আগড়া গ্রামের মৃত রহম মোল্লার স্ত্রী।

অসহায় বৃদ্ধা নারী ১৩ সন্তানের জননী।এরই মধ্যে তিনি একে একে ছয় সন্তানকে হারিয়েছেন।ছেলে মেয়েরা দারিদ্র্য হওয়ার অসহায় মায়ের ভরন পোষণের দ্বায়িত্ব ঠিকমতো নিতে পারেন না।তাই তিনি পোতা ছেলে রাইহান হোসেনের কাছেই বেশি থাকেন।

বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠনের সদস্য আবু হুরায়রা মাধ্যমে জানতে পেরে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃদ্ধা নারীর একটি হুইল চেয়ারের সাহায্য সহযোগিতার পোষ্ট করেন।পোষ্ট দেখে এগিয়ে আসেন শার্শার ডিহি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হোসেন আলীর ছেলে বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠনের সদস্য তরুণ সমাজ সেবক প্রবাসী আব্দুল হাকিম মন্ডল।

তারই আর্থিক সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুরে বৃদ্ধা মা ফিজারন নেছার বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করে লাইভ ভিডিও করেন দেশসেরা উদ্ভাবক মিজান।একই সাথে তিনি অসহায় বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নেয়ার আশ্বস্ত করেন।

এ ব্যাপারে বৃদ্ধা মা ফিজারন নেছা বলেন, দেশসেরা উদ্ভাবক মিজানের সহযোগিতায় আমি আজ হুইল চেয়ার পেয়েছি।যিনি আমাকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ্ তায়ালা আব্দুল হাকিম মন্ডলকে ভালো রাখুক,সুস্থ রাখুক।একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশসহ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন।

দেশসেরা উদ্ভাবক মিজান বলেন,যতদিন বেঁচে আছি মানবতার কল্যাণে কাজ করে যেতে চায়।মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।একই সাথে যারা আমাকে উৎস ও সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠনের সদস্য আবু হুরায়রা, বাদল নার্সারির পরিচালক বাদল হোসেন, রাইহান উদ্দিন, রাজিবুল ইসলাম,রোমেল হোসেন প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au