বিজ্ঞান ও প্রযুক্তি

ধনী দেশগুলোর মধ্যে গভীরতম মন্দায় যুক্তরাজ্য

  • 9:32 am - August 11, 2020
ধনী দেশগুলোর মধ্যে গভীরতম মন্দায় যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেন চলতি সপ্তাহেই গভীরতম মন্দায় পড়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে যাচ্ছে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এই প্রথম মন্দায় পড়তে যাচ্ছে জি-৭ ভুক্ত দেশটি। করোনা ভাইরাস মহামারির ফলে সৃষ্ট এ মন্দা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মন্দা হিসেবে আবির্ভূত হচ্ছে।

ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) আগামী বুধবার অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত উপাত্ত প্রকাশ করতে যাচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি যে ২১ শতাংশ সংকুচিত হয়েছে, তা ওই উপাত্তে ফুটে উঠতে পারে।

দেশটির অর্থনীতিতে প্রথম প্রান্তিকে ২ দশমিক ২ শতাংশ সংকোচনের পর সর্বশেষ উপাত্তে দেশটি যে মন্দায় পড়েছে, তা ফুটে উঠেছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য সরকার। টানা দুই প্রান্তিকে কোনো দেশের অর্থনীতি সংকোচন হলে অর্থনীতিবিদরা তাকে মন্দা ঘোষণা করেন।

প্রবৃদ্ধি চাঙ্গায় দেশটি যখন লকডাউন নীতিমালা শিথিল করা না-করার মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছে, তখনই মন্দার বিষয়টি নিশ্চিত হতে যাচ্ছে। দ্বিতীয় দফায় কোভিড-১৯ ছড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কায় লকডাউন নীতিমালা শিথিলের বিষয়টিও পুনর্বিবেচনা করার কথা বলছেন অনেক বিশ্লেষক।

গত চার মাস কঠোর বিধিনিষেধের মধ্যে থাকার কারণে অনেক কোম্পানিই মারাত্মক আর্থিক সংকটে পড়ছে এবং তাদের বেশির ভাগই কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অনেক জায়গায় স্থানীয়ভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

১৯৩০-এর দশকের মহামন্দার পর বৈশ্বিক অর্থনীতিই গভীর শ্লথগতিতে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোজোন এরই মধ্যে মন্দায় পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোভিড-১৯ মহামারির কেন্দ্রস্থল চীন দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধিতে ফেরার মাধ্যমে মন্দা এড়িয়েছে।

ব্রিটেনের অর্থনীতিতে দ্বিতীয় প্রান্তিকে যে সংকোচন দেখা দিয়েছে, তা জি৭ভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হতে যাচ্ছে। লকডাউন নীতিমালা বহাল রাখা এবং কঠোর বিধিনিষেধ ধীরে ধীরে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ায় অর্থনীতিতে এ প্রভাব পড়েছে।

গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) জানায়, অর্থনীতি চাঙ্গা হতে সময় লাগলেও অর্থনীতিতে মহামারীর যে রকম প্রভাবের আশঙ্কা করা হচ্ছিল, তেমনটা পড়বে না। তবে বেকারত্ব হার বৃদ্ধিসহ দীর্ঘমেয়াদি বেশকিছু প্রভাব থেকে যাবে বলে সতর্কবার্তা দেয় বিওই।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল রিসার্চের উপপরিচালক গ্যারি ইয়াং বলেন, মহামারীপূর্ব সময়ের প্রবৃদ্ধিতে ফিরতে আগের চেয়ে আরো বেশি সময় লাগবে ব্রিটেনের। যে প্রবৃদ্ধি নিয়ে ২০১৯ শেষ হয়েছে, তাতে ফিরতে ব্রিটেনের ২০২৩ সালের দ্বিতীয়ার্ধ লেগে যাবে।

তিনি আরো বলেন, দ্রুত আরোগ্যের কিছু সম্ভাবনা রয়েছে, তবে যে ঝুঁকিগুলো রয়েছে, তাতে শ্লথগতিরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরেকবার যদি কভিড-১৯ সংক্রমণ ঘটে তাহলে ফের বিস্তৃত লকডাউন আরোপ করতে হবে এবং তাতে প্রবৃদ্ধিতে ফেরার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে।

মহামারি আঘাত হানার আগে থেকেই অর্থনীতি চাঙ্গায় হিমশিম খাচ্ছিল ব্রিটেন। ব্রেক্সিট অনিশ্চয়তা এবং গত ডিসেম্বরের সাধারণ নির্বাচনে ব্যবসায় বিনিয়োগ ও ভোক্তা আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাবের আগেই ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি সম্প্রসারণে ব্যর্থ হয়েছিল ব্রিটেন।

মাসওয়ারি উপাত্তে দেখা গেছে, লকডাউন নীতিমালা ধীরে ধীরে শিথিল হওয়ার কারণে ভোক্তাব্যয় বৃদ্ধিতে গত মে মাসে প্রবৃদ্ধিতে ফিরেছিল ব্রিটেনের অর্থনীতি। বুধবার প্রকাশিতব্য উপাত্তে তত্পরবর্তী মাসগুলোর প্রবৃদ্ধি উপাত্ত ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।

দেশটিতে অতি গুরুত্বপূর্ণ নয় এমন দোকানপাটও চালুর ফলে ভোক্তাব্যয় বৃদ্ধির ফলে চলতি মাসে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

ব্রিটেনের অর্থনীতি প্রবৃদ্ধিতে ফেরার ইঙ্গিত দিলেও সরকারের ভর্তুকি ভাতা বন্ধের ফলে বেকারত্ব হার বৃদ্ধি পাবে। এছাড়া আতিথেয়তা ও অবকাশ খাতের মতো পণ্য ও সেবা খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মহামারি সময়ের আগের চেয়ে লক্ষণীয়ভাবে দুর্বল রয়েছে।

ডয়েচে ব্যাংকের অর্থনীতিবিদ সঞ্জয় রাজা বলেন, অর্থনীতিতে মন্দার ঝুঁকি রয়েছে বিভিন্ন কারণে। যার মধ্যে রয়েছে স্থানীয়ভাবে লকডাউন আরোপ, দুর্বল বৈদেশিক চাহিদা, ব্রেক্সিট অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান বেকারত্ব। খবর গার্ডিয়ান।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au