আন্তর্জাতিক

তাইওয়ানকে ‘পরবর্তী হংকং’ বানাতে চায় চীন!

  • 6:54 am - August 11, 2020
US Secretary of Health and Human Services Alex Azar (L) speaks while meeting with Taiwan’s Foreign Minister Joseph Wu (R) at a local hotel in Taipei on August 11, 2020. - Azar is in Taipei for a three-day visit. (Photo by Pei Chen / POOL / AFP)

নতুন সময় ডেস্ক : তাইওয়ান পররাষ্ট্রমন্ত্রী জোসেপ উ বলেছেন, তাইওয়ানকে আরেকটি হংকং বানানোর চেষ্টা করছে চীন। বেইজিং যেসব শর্ত দিয়ে চাপ প্রয়োগ করছে তা মানলে এই দ্বীপ অঞ্চল হংকংয়ে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারের সঙ্গে রাজধানী তাইপেতে এক বৈঠকে এ মন্তব্য করেন তাইওয়ান পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর এই সফরের নিন্দা জানিয়েছে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসা চীন। মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর এই সফর ঘিরে সোমবার স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে যুদ্ধবিমান পাঠিয়েছে; যা তাইওয়ানের অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রে শনাক্ত হয়েছে। চীনের এ ধরনের পদক্ষেপকে হয়রানির অংশ হিসেবে দেখে তাইপে।

১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কোনও কর্মকর্তা তাইপে সফর করলেন। প্রায় ৪ দশক পর মার্কিন শীর্ষ কর্মকর্তা হিসেবে গত রবিবার চারদিনের সফরে তাইওয়ানে পৌঁছান আলেক্স আজার।

১ জুলাই থেকেই হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন সরকার। এই আইনের আওতায় হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাত নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান করা হয়েছে। এই আইনের বিরোধিতাকারী হংকংয়ের অনেক রাজনৈতিক কর্মী ও গণতন্ত্রকামীকে গ্রেফতার করেছে চীন কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au